• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২১  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় গতকাল সোমবার (৩১ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। 

উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গংগাচড়া মডেল থানার (ওসি তদন্ত) নুর আলম, মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম,   উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম।

খেলায় মর্নেয়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে গজঘণ্টা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

Place your advertisement here
Place your advertisement here