• মঙ্গলবার   ১৬ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ১ ১৪২৯

  • || ১৭ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
উত্তরার দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয় ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার

তিস্তায় গোসলে গিয়ে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মে ২০২১  

Find us in facebook

তিস্তা নদীতে গোসলে গিয়ে নিখোঁজের একদিন পর তানভির চৌধুরী নামে নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। তানভির গতকাল রোববার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়াহাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
সে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব বালাপাড়া গ্রামের রাসেল চৌধুরীর ছেলে।

গংগাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, তানভীর স্বজনদের সঙ্গে তার পিতার নানার বাড়ি নোহালী ইউনিয়নের কচুয়া গ্রামে ঈদের পর বেড়াতে আসে। দুপুরে ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশে তিস্তা নদীতে গোসলে নামে। একপর্যায়ে তানভিরসহ তার অন্য ভাইবোনেরা স্রোতে ভেসে যায়। এ সময় স্থানীয়রা নৌকা করে তিনজনকে উদ্ধার করতে পারলেও তানভীর নদীতে ডুবে যায়।

পরে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। সোমবার দুপুরে নোহালী ইউনিয়নের সাংগের বাজার নামক স্থানে তিস্তা নদীর চর থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।

Place your advertisement here
Place your advertisement here