১৪ বছর ঝাঁলমুড়ি বিক্রি করে সংসার চলে মর্জিনা বেগমের!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ মার্চ ২০২১
Find us in facebook
‘১৪ বছর থাকি (ধরে) দোকান কোনা করি কোনও রকম চলি। বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড কিছুই হয় নাই। ছাওয়ার ঘর (ছেলে-মেয়ে) করিমিলি নিজে খায়। অসুস্থ স্বামীক নিয়া বিপদে আছুং (আছি)। কাইয়ো (কেউ) হামাক দ্যাখে না’- এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন তিস্তা পাড়ের ঝাঁলমুড়ি বিক্রেতা মর্জিনা বেগম (৬০)।
মর্জিনা বেগম বলেন, ‘ভোটের সময় আইসে মেম্বার-চেয়ারম্যান! আর কোনও খোঁজ নাই। ভোটার আইডি কাটোত (কার্ডে) ভুল হইছে সেই জন্যে কোন না পাং (কিছু পায় না)। বয়স (৬০) সেটে হইছে (৪৫)। হামাক দয়া করি কাও যদি সহায়তা করিল হয় তাইলে ভালোভাবে চলির পাইতাম।’
মর্জিনা বেগমের স্বামী লুৎফর রহমান (৭০) প্যারালাইস আক্রান্ত। তিনি চার সন্তানের জননী। তিন ছেলে এক মেয়ে। দিন মজুর ও রিক্সা চালক ছেলেদের সংসার চলে কষ্টে। তাই বৃদ্ধা মর্জিনা বেগম পরিবারের বোঝা হয়ে না থেকে বেছে নিয়েছেন এই পথ। তারপরও ছেলেরা তার খোঁজ রাখে না।
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝাঁলমুড়ি, বাদাম, চানাচুর, আঁচার বিক্রি করে আয় হয় ২৫০/৩০০ টাকা। তা দিনে কোনও রকম অসুস্থ স্বামীর ওষুধ কেনা যায়। সন্ধ্যা হলে বাসায় ফিরে করতে হয় ঘরের কাজ। ভাগ্যে জোটেনি একটি বয়স্ক ভাতা ও ভিজিডি কার্ড!
মর্জিনা বেগম রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খ্যান পাড়া এলাকার লুৎফর রহমানের স্ত্রী। তার থাকার মতো একটি ঘরও নেই! ছেলের দেয়া ঘরে অসুস্থ স্বামীকে নিয়ে কোনও রকম থাকেন।
সরেজমিনে দেখা গেছে, গংগাচড়া মহিপুর তিস্তা বাঁধের নিচে ঝাঁলমুড়ি বিক্রি করছেন মর্জিনা। বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা ঝুালমুড়ি খাচ্ছেন। শুক্রবার সরকারি ছুটির দিন বিভাগীয় শহর রংপুর থেকে ঘুরতে আসে অনেক দর্শনার্থী। সেদিন তুলনামূলক বেশি বিক্রি হয়। তবে ঝাঁলমুড়ি বিক্রি করে তার সংসার চালানো সম্ভব হচ্ছে না।
স্থানীয় রমিজ উদ্দিন জানান, এই মহিলার খুব কষ্ট। স্বামী অচল। কর্ম করতে পারেন না। থাকার মতো নিজের একটা ঘরও নাই। ছেলেদের দেয়া ঘরে থাকেন। ছেলেরা নিজেরা কাজ করে সংসার চালা এনাক দেখার মতো কেউ নেই। তাই ঝাঁলমুড়ি বিক্রি করে কোনও রকম সংসার চলে। তাকে কেউ যদি কিছু সাহায্য করতো তাহলে শেষ বয়সে ভালোভাবে চলতে পারতো।
লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল- হাদী জানান, তিনি অনেক অসহায়। বিষয়টি আবগত আছি। তার আইডি কার্ড জটিলতার কারণে ভাতা হয়নি। তবে তাকে আইডি কার্ডে জন্ম তারিখ সংশোধন করতে বলা হয়েছে। ভোটার আইডি কার্ড ঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ
- তৃণমূলে নতুন ছক আওয়ামী লীগের
- বিএনপির শাসনামলের ১০০ দিনের আমলনামা তুলে ধরলেন জয়
- প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি
- সৈয়দপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
- শিশুর শ্লীলতাহানির অভিযোগে চা দোকানিকে গণপিটুনি
- সমাধান দিলো পুলিশ, হরিজন সেই কিশোরকে মিষ্টি খাওয়ানো হলো
- এসএসসির প্রশ্ন ফাঁস: রিমান্ড শেষে দুই শিক্ষক কারাগারে
- সেন্ট্রাল আফ্রিকায় নিহত শান্তিরক্ষী জাহাঙ্গীরের বাড়িতে মাতম
- নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- ‘শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে`
- জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে হবে: আইজিপি
- ২০২৩ সালে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে বিশ্ব: প্রধানমন্ত্রী
- আজ থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- কোনো দূতাবাস আমাদের প্রভাবিত করেনি: সিইসি
- জাতিসংঘ তো ইদানিং অনেক দুর্বল হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী
- রাত ৮টার মধ্যে ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: পলক
- দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন নৌবাহিনীর ১০০ সদস্য
- ৬৫৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
- এইচএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
- খালেদা জিয়ার ডাকে সরকারের পতন হবে না: কৃষিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর দর্শন, ধর্ম যার যার রাষ্ট্র সবার: খাদ্যমন্ত্রী
- ‘সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব’
- প্রধানমন্ত্রীর প্রশংসায় ওয়াশিংটন পোস্ট
- হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী
- মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাতীবান্ধায় নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল অপূর্বের
- করতোয়ায় নৌকাডুবি: ৮ কারণ দেখিয়ে প্রতিবেদন দিল তদন্ত কমিটি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- গলায় ফাঁস দিয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান



