হাসিনা: এ ডটারস টেল, গল্পের প্রশংসা করলেন ব্রুনেইয়ের নির্মাতারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২
Find us in facebook
হাসিনা: এ ডটারস টেল, গল্পের প্রশংসা করলেন ব্রুনেইয়ের নির্মাতারা
হাসিনা: এ ডটারস টেল প্রামাণ্যচিত্র দেখে এর হৃদয়স্পর্শী গল্পের প্রশংসা করেছেন ব্রুনেইয়ের পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা পেঙ্গিরান জানাইদি।
ব্রুনেইয়ের পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা পেঙ্গিরান জানাইদি বলেন, “আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি। আমার প্রিয় অংশ ছিল, তার কাছ থেকে পরিবারের ও সন্তানদের কথা স্মরণ করার বিষয়টি। প্রধানমন্ত্রীর কাছ থেকে এইভাবে গল্প শোনা আমাদের মধ্যে মাতৃসুলভ অনুভূতি দেয়।
“প্রামাণ্যচিত্রটির হৃদয়স্পর্শীর দিকটি খুবই আকর্ষণীয়। এখানে পারিবারিক পরিস্থিতি খুব ভালভাবে ধারণ করা হয়েছে।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: এ ডটারস টেল’ প্রদর্শিত হয়েছে ব্রুনেইতে। দেশটির রাজধানী বন্দর সেরি বেগওয়ানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউটিবি’র লেকচার থিয়েটার হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত এ প্রামাণ্যচিত্রটি দেখানো হয়।
ব্রনাইয়ের বাংলাদেশের হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে কূটনৈতিক প্রতিনিধি, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
হাসিনা: এ ডটারস টেল দেখার পর ব্রুনেইয়ে পূর্ব তিমুমের রাষ্ট্রদূত আবেল গুতেরেজ বলেন, “আমি এটা দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কারণ, এই সংগ্রাম অন্যান্য মানুষের সংগ্রামের থেকে আলাদা।”
চলচ্চিত্র নির্মাতা পেঙ্গিরান জানাইদি বলেন, “প্রামাণ্যচিত্রটির গল্প বলার ক্ষেত্রে অনেক ফুটেজ ছিল, যেগুলো খুব ভালোভাবে একসাথে সংযুক্ত করা হয়েছে। সংগীত এটিকে প্রাণবন্ত করতে সহায়তা করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরাও তাদের অনুভূতি তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন-সংগ্রামের গল্প শুনে তারা অভিভূত হন।
২০১৮ সালের নভেম্বরে 'হাসিনা: আ ডটারস টেল' সিনেমা হলে মুক্তি পায়। পরে টেলিভিশন চ্যানেলেও এর সম্প্রচার হয়।
১৯৫২ সালে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় আসা থেকে শুরু করে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকা অবস্থায় পরিবারের সব সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।
এরপর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফেরা, দিক হারানো আওয়ামী লীগের হাল ধরে দলকে আবার কক্ষপথে ফেরানো, স্বৈরাচারবিরোধী আন্দোলন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীত্ব- সব বিষয়ই প্রামাণ্যচিত্রে তুলে এনেছেন নির্মাতা।
শেখ হাসিনাকে নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্রে স্বাভাবিকভাবেই উঠে এসেছে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সম্পর্ক, তার সংস্পর্শে বেড়ে ওঠা, বাবার রাজনৈতিক আদর্শের প্রতি তার অবিচল আস্থা ও বিশ্বাসের বিষয়টি।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই এর ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রযোজক হিসেবে রয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, সিআরআইয়ের ট্রাস্টি নসরুল হামিদ।
পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্রটি এরই মধ্যে বিভিন্ন দেশে প্রশংসা কুড়িয়েছে। পৃথিবীর বহু দেশ ও চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে হাসিনা: এ ডটারস টেল। প্রামাণ্যচিত্রটির সঙ্গীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র, সিনেমাটোগ্রাফিতে সাদিক আহমেদ, সম্পাদনা করেছেন নবনীতা সেন।
- আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই
- এসএসসিতে ফেল করায় মোক্তাসিনার অভিমান
- প্রতি ঘণ্টায় সেচ খরচ মাত্র ৫০-১২০ টাকা
- রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ডালিয়া
- নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


