• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ডালিয়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।  

মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। মহানগর ও জেলা আওয়ামী লীগের মাঝে কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী মনে করেছেন রংপুরবাসী নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। তাই আমাকে প্রাথী করেছেন। সবার সহযোগীতা নিয়ে নৌকা মার্কার বিজয় ছিনিয়ে আনতে চাই। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।  

তিনি আরো বলেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমি জনগণকে প্রতিদ্বন্দ্বী মনে করি। কারণ জনগণই পারে সব কিছুর পরিবর্তন করতে। আমার বিশ্বাস এবার জনগণই সেই পরিবর্তনটা করে দেবেন। রংপুরে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংশয় নেই। রংপুরের মানুষ সিদ্ধান্ত নিতে এবার ভুল করবে না। 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনে তৃতীয় বারের মতো ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাচাই বাছাই করা হবে ১ ডিসেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর। 

Place your advertisement here
Place your advertisement here