মাহির টাইমলাইনজুড়ে এখনো অপু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করলেন সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকারকে। রাকিব সরকারের স্ত্রী রয়েছে, রয়েছে সন্তানও। সেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়িও হয়েছে কি না জানা যায়নি। রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। এদিকে মাহিরও এটি দ্বিতীয় বিয়ে।
২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে প্রথম বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৪ মে তাদের পঞ্চম বিবাহবার্ষিকীর আগমুহূর্তে মাহি জানান, একসঙ্গে থাকছেন না আর তারা। অন্যদিকে প্রথম স্বামী অপুও জানালেন, তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে। এরপর গুঞ্জন ওঠে- মাহি কামরুজ্জামান সরকার রাকিব নামের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করছেন।
এদিকে স্বামী অপুকে ডিভোর্স দেওয়ার পরেও মাহির টাইমলাইনজুড়ে স্বামী অপুর ছবি। গত মার্চে পোস্ট করা এই ছবিগুলো এখন অতীত। মাহি রবিবার দিবাগত রাতে বিয়ের ঘোষণা দিলেও একটি সূত্র জানাচ্ছে, মাসখানেক আগেই বিয়ে হয়েছে রাকিবের সঙ্গে। মাহির টাইমলাইনে হলুদের কয়েকটি ছবি দেখা যাচ্ছে, যেসব গত জুনে পোস্ট করা। গত মার্চে স্বামী অপুর সঙ্গে কোনো রিসোর্টে গিয়েছিলেন। সেই ছবিগুলো এখনো জ্বলজ্বল করছে। মাহি এখনো রেখে দিয়েছেন ছবিগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, মাহির সদ্য বিবাহিত স্বামী রাকিবের প্রথম সংসারের দুই সন্তান সোয়াইব ও সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামী সরকার রাকিবের সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি।
কিন্তু বিভিন্ন সময়ে মাহির শরীরের অংশবিশেষের ছবি নিজের সঙ্গে ফেসবুকে পোস্ট করেছেন সরকার রাকিব। এমন সম্পর্কের কারণেই কি প্রথম সংসারের দাম্পত্য জীবনের অশান্তি নেমে এসেছে কি না- এমনটাই প্রশ্ন নেটিজেনদের। একইভাবে এই সম্পর্কের জেরেই কি প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের ঘটনা ঘটেছে কি না? সেই প্রশ্নও অনেকের।
তথ্য পাওয়া গেছে, সরকার রাকিবের আবাস গাজীপুরে। সদ্য বিয়ে করা স্ত্রী চিত্রনায়িকা মাহিকে নিয়ে তিনি গাজীপুরেই আছেন। সঙ্গে রয়েছে তার প্রথম সংসারের দুই সন্তানও। সরকার রাকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য। এ ছাড়া তিনি গাড়ি ব্যবসায়ী, ‘সনি রাজ কার প্যালেস’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার।
রবিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে অর্থাৎ ১৩ সেপ্টেম্বর (সোমবার) ফেসবুকে নিজের বিয়ের ছবি মাহি নিজেই প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের মঞ্চে ব্যবসায়ী (বর) কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে।
বিয়ের বিশেষ এই মুহূর্তের ছবিটি প্রকাশ করে মাহি জানান, সোমবার (১৩ সেপ্টেম্বর) ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এর আগে গত ১১ জুন দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে মেহেদি রাঙা হাত, কপালে ছোট লাল টিপ, নাকে ছিল নাকফুল, পরনে লাল কাতান শাড়িতে নববধূর মতোই সেজেছিলেন মাহি। ক্যাপশনে এই নায়িকা লিখেছিলেন, ‘আমি তোমাকে গানে, সিনেমায় এমনকি সব জায়গায় অনুভব করি, আলহামদুলিল্লাহ।’
মাহির ছবি ও ক্যাপশন দেখে তার ভক্তদের মাথা ঘুরপাক খেতে শুরু করে। কেননা সেই পোস্টটি তার বিয়ের দিকেই ইঙ্গিত করে। তবে রাকিবের সঙ্গেই বিয়ের বিষয়টি স্পষ্ট হয় ওই ছবির কমেন্ট বক্সে। সেখানে রাকিব কমেন্ট করেছিলেন, ‘কে তুমি?’ জবাবে মাহি লিখেছিলেন, ‘বউ’।
পরবর্তী সময়ে মাহির ফেসবুক স্ট্যাটাসগুলো আরো রোমান্টিক হয়ে ওঠে। ১৪ জুন লেখেন, ‘মিসিং ইউ।’ ১৮ জুন লেখেন, ‘আমি সারা দুনিয়া ঘুরিয়া দেখি, সুখ তো আমার ব্যালকনিতেই ছিল।’ এরপর লেখেন, ‘একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না।’ তিনি লিখেছেন, ‘আমি ১২ বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, আবার ১২ দিনের সম্পর্ক আজীবন টিকে যেতেও দেখেছি।’
এখানেই শেষ নয়। জুন মাসের শেষ সপ্তাহে মাহি ফেসবুকে তিনবার লেখেন, ‘আলহামদুল্লিলাহ’। আগস্ট মাসের ৬ তারিখে আবারও একইভাবে লেখেন, ‘আলহামদুল্লিলাহ’। তার সেসব স্ট্যাটাসের কমেন্টবক্সে রাকিবও লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।
ব্যক্তিজীবনে ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। মাহি লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
- শেখ হাসিনার এসডিজি অগ্রগতি পুরস্কারপ্রাপ্তি দেশের ইতিহাসে মাইলফলক
- বাংলাদেশকে পাঁচ বছরে ১২০০ কোটি ডলার দেবে এডিবি
- ই-কমার্স নিয়ন্ত্রণে এবার আসছে আইন
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


