অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: বেরোবির দুই শিক্ষার্থী আহত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ আগস্ট ২০২১
Find us in facebook
মেসের তালা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২ শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (২০ আগস্ট) ভোরে বিশ্ববিদ্যালয় এলাকায় পার্কের মোড় সংলগ্ন ‘শামস ভিলা’ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাদের (ভুক্তভোগী) সহপাঠীদের সহযোগিতায় আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মেসে পাঠানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন ১ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।
হামলার শিকার ২ শিক্ষার্থী হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের (২০১৭-১৮) সেশনের শিক্ষার্থী নাজমুল হুদা এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী মাসুদ রানা।
ভুক্তভোগী শিক্ষার্থী নাজমুল হুদা জানান, তিনি রাত জেগে ল্যাপটপে একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করছিলেন। সেসময় তার বন্ধু মাসুদ রানা এসে জানায় সে রোজা থাকবে। তাই রাত সাড়ে ৩টার দিকে যেন তাকে ডেকে দেয়া হয়। সে অনুযায়ী পৌনে ৪টার দিকে মাসুদকে ডেকে দেন তিনি। কিছুক্ষণ পর সে ওই বন্ধুর রুমে একটা নোট নেয়ার জন্য যাচ্ছিলেন। এমন সময় দেখে মেসের গেট খোলা। কে যেন স্যু (জুতা) ঠিক করতেছে। সে (নাজমুল হুদা) মনে করলো মেসের অনেক বড়ভাই ফ্রিল্যান্সিং এর কাজ তাদের কেউ হবে। পরে আর কথা না বাড়িয়ে তার বন্ধুর কাছ থেকে নোট নিয়ে এসে দেখে এখনো সেই ব্যক্তি স্যু ঠিক করতেছে। তখন সে জিজ্ঞাসা করলো কে ভাই আপনি? আপনাকেতো চিনতে পারলাম না। এই কথা বলার পর দুর্বৃত্ত তার (নাজমুল) দিকে চাকু (ছুরি) তাক করে গেটের বাইরে নিয়ে যাচ্ছে এবং তার সাঙ্গপাঙ্গদের কাছ থেকে রামদা চাচ্ছে। পরে রামদা গলায় ধরে বলতেছে তোর কাছে যা আছে দিয়ে দে না হলে কোপায় গর্দান ফেলে দেব বলে হুমকি দিতে থাকে।
তিনি আরো জানান, দেশীয় অস্ত্রের ভয়ে এবং সেসময় বৃষ্টি হওয়ার কারণে কাউকে ডাকতে পারিনি। তখন বললাম ভাই আমার কাছে কিছু নাই আর আমি ভুল করে থাকলে মাফ করে দেন। আমার কাছে কিছু নাই এ কথা বলার সঙ্গে সঙ্গে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে এবং রামদা দিয়ে আমার হাতে-ঘাড়ে কোপ দেয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি করলে আমার হাত জখম হয়ে যায়। পরে আমাকে জিম্মি করে বন্ধু মাসুদের রুমে নিয়ে গিয়ে বলে কি আছে বের কর। সে কিছু না দিতে চাইলে তাকেও রামদা দিয়ে কোপাতে শুরু করলে তারও হাত জখম হয়ে যায়। পরে সেখান থেকে একটি এন্ড্রয়েড ফোন ও পাশ্ববর্তী আরেক রুম থেকে ঘুমন্ত আরেকজনকে কোপানোর ভয় দেখিয়ে আরো একটি মোবাইল নিয়ে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) গোলাম রব্বানী বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে সকালে বিষয়টি জানানো হলে প্রাথমিক চিকিৎসার জন্য এ্যাম্বুল্যান্স পাঠানোর ব্যবস্থা করি। পরবর্তীতে ড্রাইভারসহ বিভিন্ন জনের কাছ থেকে খোঁজখবর নিয়েছি।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে মেস মালিক শামসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনা শোনার পরপরই মেসে গিয়ে খোঁজখবর নিয়েছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য মেস মালিক সমিতির সঙ্গে আলোচনা করবো।
- সিসি ফুটেজে চোর শনাক্ত: ডোমারে চুরি যাওয়া মালামাল উদ্ধার
- চরাঞ্চলের শিক্ষা কার্যক্রম পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির
- বিরামপুরে জমি চাষ করা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত
- শিগগিরই আইপি টিভির রেজিস্ট্রেশন দেওয়া হবে: ড. হাছান মাহমুদ
- কুড়িগ্রামে রাতভর বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালেও উন্নয়ন কাজ থেমে নেই: হুইপ গিনি
- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে
- কুড়িগ্রামের রাজিবপুরে শ্যালকের আঘাতে ভগ্নিপতির মৃত্যু
- রংপুরে ওষুধ ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
- দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে: কৃষিমন্ত্রী
- প্রথম দেখায় পুরুষরা নারীদের যে পাঁচটি বিষয় খেয়াল করে
- ‘ইভ্যালির গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার বিষয়ে বিবেচনা করছে সরকার’
- ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছে আরডি’
- ক্রীড়ায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বৃদ্ধির পরামর্শ স্থায়ী কমিটির
- বিদেশে স্থায়ী বসবাসের জন্য বিএনপির নেতাদের অপকৌশল
- চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫-জি সেবা চালু করা হবে: জয়
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩৭৬
- ২২ বছর পর কৃষকদলের নতুন কমিটি, জানেন না খালেদা
- নীলফামারীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
- রংপুরে কিস্তির চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- লাশের পকেটে চিরকুট, ছিল মোবাইল নম্বর
- পীরগঞ্জে পর্নোগ্রাফির আলামতসহ ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেপ্তার
- মেসির চেয়ে রোনালদোর আয় বেশি
- ফের সিনেমার গানে হাবিব
- মদিনায় মসজিদভিত্তিক সমাজের সূচনা
- ৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেলবোর্ন
- লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্বনেতাদের সামনে প্রধানমন্ত্রীর ৩ প্রস্তাব
- জলবায়ু ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চান প্রধানমন্ত্রী
- নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ
- বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- মিঠাপুকুরে অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানের জরিমানা
- রংপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ মহানগর ডিবি পুলিশ
- বঙ্গবন্ধুর স্নেহধন্য আব্দুল জব্বার
- রংপুরে বাস ডাকাতি, নৈশকোচের চালককে কুপিয়ে হত্যা
- রংপুরে বেপরোয়া গতির বাইকে থেমে গেল পরিবারের তিন প্রাণ
- কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে ১০বার বিস্ফোরণ, নিহত ১২
- রংপুরে হারাগাছে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
- শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: ডা. দীপু মনি
- ৫৩ দিন পর করোনায় সর্বনিম্ন মৃত্যু, শনাক্ত ফের বাড়ছে
- সিপিএলে রানের পাহাড়, রাসেলের রেকর্ড
- গণটিকা আপাতত নয়, নিবন্ধন করেই নিতে হবে- স্বাস্থ্যমন্ত্রী
- রংপুরে ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত-সুস্থতা
- রংপুরে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
- গঙ্গাচড়ায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
- রংপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১০
- বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে থেকেছেন- শিল্পমন্ত্রী
- চিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে আছে সাফিন: রক্ত বের হচ্ছে টিউমার থেকে
- কাহারোলে স্কুল মাঠে গাছের চারা রোপণ
- রাত ৯টা, পায়ের শব্দ শুনে দরজা খুলতেই পেলেন চিরকুটসহ টাকা
- রংপুরের মৃত তিস্তা ফিরে পেল প্রাণ


