অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলো এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১
Find us in facebook
অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলো এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। পরে রাশিদা চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত ১৬ আগস্ট রুলসহ আদেশ দিয়েছিলেন। সে রিটেই সম্পূরক আবেদন করে অনিবন্ধিত, অননুমোদিত নিউজপোর্টাল বন্ধের আরজি জানিয়েছিলাম। এ আবেদনের শুনানি নিয়ে আদালত ওই নির্দেশ দেন।’
সংবেদনশীল সংবাদসহ যে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে গত ৫ মে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে রিট করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। রিটে বলা হয়, সম্প্রতি রাজধানীতে ২১ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। এ ঘটনা ঘিরে দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে, বিশেষ করে
বিভিন্ন অনলাইন নিউজপোর্টালে অগ্রহণযোগ্যভাবে সংবাদ পরিবেশন করা হয়। এ অবস্থায় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে উঠেছে।
ঢাকা ও রংপুরে ১৮ পত্রিকা বন্ধ ঘোষণা : দৈনিক ও সাপ্তাহিক ১৮টি পত্রিকার প্রকাশনা বাতিল করেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এর মধ্যে ঢাকায় ১০টি দৈনিক এবং রংপুরে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক রয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশনা না থাকায় এগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়। ঢাকায় বাতিল হওয়া পত্রিকাগুলো হলোÑ গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা, রিপোর্টার এবং দ্য ফাইন্যান্সিয়াল ডেইলি। রংপুরের পত্রিকাগুলো হলোÑ গণ আলো, নতুন স্বপ্ন, বাহের সংবাদ, রংপুর চিত্র, সাপ্তাহিক উত্তরের হালচাল, সাপ্তাহিক তুফান, সাপ্তাহিক কাউনিয়া ও সাপ্তাহিক সমর্থন। দীর্ঘদিন ধরে প্রকাশনা না থাকায় আইনানুযায়ী এসব পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে প্রকাশনা নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনে জিততে হলে আন্দোলনে জিততে হবে বিএনপির সিরিজ বৈঠকের প্রথম দিন নিজস্ব প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর তারেক রহমান কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বড় পরিসরে এই প্রথম বৈঠক করলেন। ফলে প্রায় সাড়ে তিন বছর পর গতকাল মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক। সিরিজ বৈঠকের প্রথম দিন গতকাল ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টাদের কাছ থেকে মতামত নেন তারেক রহমান।
বৈঠকে নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমে এ সরকারকে সরাতে হবে। শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। নির্বাচনে জিততে হলে নির্বাচনের আগেই জিততে হবে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকে নেতারা আরও বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন না ঘটালে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের মতো ‘ভোটারবিহীন’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। বৈঠকে লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে সভাপতিত্ব করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার আগে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়েছিল। গতকালের বৈঠকটির বিশেষ দিক হচ্ছেÑ দলীয় প্রধান খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই প্রথম বড় আকারের কোনো সাংগঠনিক সভা অনুষ্ঠিত
হলো। নেতাদের বক্তব্য শুনে তারেক রহমান দিকনির্দেশনামূলক কথা বলেন। করোনাকালে হেল্প সেল গঠনের প্রশংসা করেন তিনি।
দলের কয়েকজন নেতা বলেন, বৈঠকে বেশিরভাগ নেতাই আন্দোলনের পক্ষে মত দেন। সংগঠনের বেহাল দশার কথাও উঠে আসে। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া বোকামি। ৬ বারের এমপি হয়ে আমি নির্বাচনের সময় ঘর থেকে বের হতে পারিনি। ঘোষণা দিতে হবে, হাসিনার অধীনে ‘নো’ নির্বাচন। সংসদ বহাল রেখেও নির্বাচন হবে না। তিনি আরও বলেন, জোট ঠিক আছে। কিন্তু নির্বাচনী জোটের নেতৃত্বে বিএনপিকে থাকতে হবে। আমাদের কূটনীতিক দুর্বল। কেন নির্বাচনে যাব না তা বিদেশিদের বোঝাতে হবে।
আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, আন্দোলন গুরুত্বপূর্ণ। এক দফা এক দাবিÑ হাসিনার অধীনে নির্বাচনে যাব না। যে নির্বাচনে খালেদা জিয়া ও তারেক রহমান অংশ নেবেন না সে নির্বাচনে কেন যাব। আগে আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে হবে। আন্দোলনে জয়ী হওয়ার পর নির্বাচনে যেতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধীনে আবার নির্বাচন হলে জামায়াত ’৮৬ ও ’৯৬ সালের মতো বিএনপি ছাড়াই নির্বাচনে চলে যাবে। তাই জামায়াতের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিষয়টি নিয়ে গণমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হবে।
ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীও বলেন, হাসিনার অধীনে নির্বাচনের যাওয়া যাবে না। আমাদের বহির্বিশ্বে বন্ধু ও শত্রু চিহ্নিত করতে হবে। বর্তমান সরকারকে পুলিশ, বিদেশি ও আমলাদের সরকার বলে দাবি করেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, জোটের দরকার নেই। আমরা রাজপথে দাঁড়াতে পারলে সবাই আমাদের সঙ্গে আসবে। যুগপৎ আন্দোলন করাটাই ভালো। হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার আগে রাজপথে আমাদের জিততে হবে। ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীরউত্তম বলেন, নির্বাচনে জিততে হবে। সরকারি কর্মকর্তাদের ওপর ভীতি সঞ্চার করতে হবে। চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের অধীনে আগের নির্বাচনে যে সিট দিয়েছে এবার তা-ও দেবে না। চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, নির্দলীয়-নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না। তাই দাবি আদায়ে আন্দোলনের বিকল্প নেই। জোটের বিষয়ে কথা বলেন আরও চার উপদেষ্টা ও দুই ভাইস চেয়ারম্যান। তারা বলেনÑ এখনই বাম-ডানসহ বিরোধী সব দলের সঙ্গে কথা বলা শুরু করা উচিত। আমাদের দাবি আর তাদের দাবি প্রায় একই। সবাইকে একমঞ্চে আনার বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। এ ক্ষেত্রে ২০ দলীয় জোটের শরিকদেরও সক্রিয় করতে হবে।
নেতাদের কেউ কেউ দলের অঙ্গসংগঠনগুলো বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলকে আন্দোলনমুখী নেতৃত্বে পুনর্গঠনের কথা বলেন।
সভার মূলমঞ্চে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বিকাল ৪টায় বৈঠক শুরু হয়। আজ বুধবার দ্বিতীয় দিনের বৈঠকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহসম্পাদকরা থাকবেন। আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ও শেষ দিনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান।
গতকাল বৈঠকে ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা মিলে ৬২ জন অংশ নেন। তাদের মধ্যে ২৮ জন বক্তব্য রাখেন। ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন শাহজাহান ওমর বীরউত্তম, হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, আলতাফ হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, মীর নাছির উদ্দিন, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও শওকত মাহমুদ। চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে ছিলেন মনিরুল হক চৌধুরী, মশিউর রহমান, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান, লুৎফর রহমান খান আজাদ, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, ফজলুর রহমান, শাহাজাদা মিয়া, সুকোমল বড়ুয়া, খন্দকার মুক্তাদির আহমেদ, এসএম ফজলুল হক, আবদুল হাই, ভিপি জয়নাল আবেদীন, গোলাম আকবর খন্দকার, শাহেদা রফিক, আফরোজা খানম রীতা, তাহসিনা রুশদীর লুনা, তাজমেরী এস ইসলাম, ইসমাইল জবিউল্লাহ, এরামুজ্জামান, তৈমূর আলম খন্দকার, মইনুল ইসলাম শান্ত, মাহবুবুর রহমান, গাজী মাজহারুল আনোয়ার, হেলালুজ্জামান তালুকদার লালু, আবদুল হাই শিকদার, আতাউর রহমান ঢালী, বোরহান উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, নাজমুল হক নান্নু প্রমুখ।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এর বেশি কিছু এখন বলার নেই।
- বিশ্ব গার্ল গাইডসের নির্বাহী সদস্য হলেন ফারিবা
- রাশিয়া থেকে জ্বালানি আনতে পারবে বাংলাদেশ, আশা পররাষ্ট্রসচিবের
- জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- সিআইডি প্রধান হলেন মোহাম্মদ আলী মিয়া
- ‘বঙ্গবন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে কাজ করলে দ্রুত লক্ষ্যে পৌঁছে যাব’
- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক: আইনমন্ত্রী
- মানুষ কষ্ট পেলে আমারও কষ্ট হয়: প্রধানমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৯৩
- নিহতদের পরিবারকে ২ লাখ করে সহায়তা দেবে শ্রম মন্ত্রণালয়
- শোককে শক্তিতে পরিণত করেছে আওয়ামী লীগ: পানিসম্পদ উপমন্ত্রী
- পণ্যের ন্যায্যমূল্য নিশ্চত করতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
- বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য: আইনমন্ত্রী
- ২ হাজার ৫০৪ কোটি টাকা ব্যয়ে ৬ প্রকল্পের অনুমোদন
- সেপ্টেম্বরই হতে পারে লোডশেডিংয়ের সবশেষ মাস: পরিকল্পনামন্ত্রী
- পায়ের যে পাঁচ লক্ষণে বুঝবেন ডায়াবেটিসে আক্রান্ত কিনা
- আটোয়ারীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ল বাইক, প্রাণ গেল আরোহীর
- ইতিহাসের অন্ধকারতম অধ্যায়
- সুইস ব্যাংকে তারেকের অ্যাকাউন্টে দেড় হাজার কোটি টাকা
- মিঠাপুকুরে স্ত্রীকে হাতুড়িপেটা করায় পলাতক স্বামী গ্রেফতার
- খালেদার কাল্পনিক জন্মদিন উদযাপন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব
- বীরগঞ্জে অজ্ঞাত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- সৌন্দর্য শুধু শরীরে নয়
- দিনাজপুরে নদীতে ভাসছিল নারীর পচা লাশ, দুর্গন্ধ দিল পুরুষের সন্ধান
- তিন মহাদেশে নজর রাশিয়ার
- ষড়যন্ত্র ১৯৭১ থেকে শুরু হয়েছে, এখনো চলছে: মায়া চৌধুরী
- জনপ্রতিনিধি থেকে সফল খামারি ঘোড়াঘাটের ময়নুল, মাসে আয় লাখ টাকা
- ঠাকুরগাঁওয়ে থেমে থাকা এক ট্রাকে অপর ট্রাকে ধাক্কা, সহকারী নিহত
- বঙ্গবন্ধুর স্মৃতিজড়িত ‘শেখ জামে মসজিদ’
- শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোকবার্তা
- অর্থনীতি অলিম্পিয়াডে বাংলাদেশের রৌপ্যজয়
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


