ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৯ জনে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৯ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
আমরা শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায়- প্রধানমন্ত্রী সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
৫৭

এমপিদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

মন্ত্রীদের পর এমপিদের বেতনও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। মঙ্গলবার এমপিদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল-২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতীয় লোকসভা। আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি করোনাভাইরাস মহামারির কারণে জরুরি হয়ে ওঠা খাতে ব্যয় করার প্রস্তাব দেয়া হয়েছে এ বিলে।

সোমবার ভারতীয় সংসদে উত্থাপন করা হয়েছিল এমপিদের বেতন কমানোর এ প্রস্তাব। এর আগে, চলতি বছরের শুরুর দিকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। গত ১ এপ্রিল থেকে শুরু করে এক বছর মন্ত্রীদের বেতন কাটার কথা বলা হয়েছে ওই বিলে।

গত ৫ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমপি ও মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন। এমপি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট (এমপিএলএডি) স্কিম আগামী দুই বছরের জন্য স্থগিত করে সেই অর্থ সরকারি তহবিলে জমার দেয়ারও সিদ্ধান্ত নিয়েছে ভারতের মন্ত্রিসভা।

দেশটির কেন্দ্রীয় তর্থ ও প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদেকার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ, ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়াহ নাইড়ু এবং গভর্নরেরাও তাদের বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব দিয়েছেন। সূত্র: জি নিউজ

Place your advertisement here
Place your advertisement here
আন্তর্জাতিক বিভাগের পাঠকপ্রিয় খবর