শেখ হাসিনা : ষড়যন্ত্রের কাছে দূরে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
হায়দার মোহাম্মদ জিতু
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক পুণ্যবতী নাম। বাঙালির শান্ত সাহস। প্রতিপক্ষকে পরাস্ত করে জনপদকে এগিয়ে নিয়ে নেওয়া বেহুলা তিনি। বেহুলা যেমন সাপে কাটা স্বামীকে একক ভাসানযাত্রায় নিয়ে গেছেন, জীবনের নতুন স্বাদ দিয়েছেন।
শেখ হাসিনাও তেমনি সংযম, নৈতিকতা আঁকড়ে বাঙালিকে দরিদ্র ও সাহায্য নির্ভর অবস্থা থেকে বের করে সমৃদ্ধির স্বাদ দিয়েছেন। এতেই তাঁর আশপাশে তৈরি হচ্ছে শত্রুশিবির।
কাছে-দূরের আচরণ কিংবা লক্ষ্য পর্যবেক্ষণ করলে মনে হতে পারে, এরা যেন লুট করতে এসেছে। মগের মুল্লুক প্রবাদ প্রতিষ্ঠার সুযোগ খুঁজছে! এসবের মূল প্রতিপক্ষই এখন জনগণের সুখপাখি শেখ হাসিনা।
আগেও এ দেশে সংগঠন, ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে অধিকার আদায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু এখনকার বাস্তবতা নির্মম, নির্লজ্জ। এখন কেউ অন্যায় করলে তার কমিউনিটিকে ঢাল হিসেবে নিয়ে জনগণকে ব্ল্যাকমেইল করতে চায়। ঘরের ভেতর উপঘরের নৈরাজ্য সৃষ্টিতে তৎপর, যা শেখ হাসিনার নেতৃত্বে বরদাশত হওয়া অসম্ভব।
এর বাইরে গণতন্ত্রের একটা সাধারণ দিক—ক্ষমতায় যে-ই থাকুক, প্রতিপক্ষ থাকবেই। ফলে দেখা যায়, সরকারের সঙ্গে ভেতর-বাইরের স্বার্থ সম্পর্কিত বনিবনা না হলে বিরোধীপক্ষকে খেপিয়ে, ফুঁসলিয়ে, সরকারপক্ষকে বিপাকে ফেলার কৌশল অবলম্বন করা হয়। প্রচারমাধ্যম ব্যবহার করে অপপ্রচার করা হয়। তা ছাড়া যেখানে এখনো উসকানি দিয়ে খেপিয়ে মানুষ হত্যা করানো যায়, সেখানে সচেতনতা তৈরিতে আরো সময়ের প্রয়োজন তো আছেই। এই কিছুদিন আগেও আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে—এই ধুয়া তুলে একজন নারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিরীক্ষিত দৃষ্টিভঙ্গিতে দেখলে, এখানে এখনো জাতীয় স্বার্থের বিষয়টি জনগণের মাঝে গড়ে উঠতে পারেনি। তবে বঙ্গবন্ধু-পরবর্তী বাংলাদেশে প্রথম ও একক নেতা হিসেবে শেখ হাসিনা সেই বোধ জাগাতে চেষ্টা করছেন। যদিও এর আরেক সমস্যা হলো তাঁর ভৌগোলিক অবস্থান, যা অন্যান্যের জন্য প্রভাব বিস্তারের উর্বর ও আকর্ষণীয় ক্ষেত্রবিন্দু। বৈদেশিক যেকোনো বিষয়ে ইয়েস ইয়েস বলার স্বভাব শেখ হাসিনার নেই। দেশীয় স্বার্থের বাইরে তিনি এক পা-ও হাঁটেন না, যা ক্ষমতাকেন্দ্রিক ভেতর-বাইরের জন্য চ্যালেঞ্জের।
কেউ কেউ এই এক চেয়ার কিংবা ক্ষমতার বিনিময়ে সর্বস্ব দিতে রাজি, যা রেজিম চেঞ্জ বা ক্ষমতা বদল করে স্বার্থ উদ্ধারকারীদের জন্য মোক্ষম হাতিয়ার। তা ছাড়া প্রাথমিক অস্ত্র হিসেবে গণতন্ত্র, মানবাধিকার নেই, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ফতোয়া—এসব তো আছেই। এ সময়টায় মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এসব নিয়ে প্রশ্ন তুলবে, তাদেরও প্রশ্ন ছুড়ে দিতে হবে তাদের নিজেদের ঘরে এসব ঠিকঠাক মজুদ আছে তো?
রেজিম চেঞ্জ বা ক্ষমতার বদল ঘটানোর মাধ্যমে স্বার্থ উদ্ধারের কৌশল বহু পুরনো। কখনো প্রপাগান্ডা, কখনো সরাসরি হত্যাকাণ্ড, কখনো প্রহসনমূলক বিচার করা—এসবও এখন মানুষের জানা। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে দেশ এখন যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে। শুধু তা-ই নয়, দরিদ্রতা ঝেড়ে দেশ এখন কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগোচ্ছে। এখানেই সবার গাত্রদাহ। কারণ অসহায় হলে সেবাদাস বানিয়ে হুকুম জাহির করা যায়, কিন্তু সহায় হয়ে উঠলে সমানে সমানে হিসাব করতে হয়।
বৈশ্বিক উদাহরণ হিসেবে দেখা যায়, উঠতি দেশগুলো খবরদারি না শুনলে সেখানে মানবাধিকার সংকট, গণতন্ত্রে ত্রুটির ধুয়া তোলা হয়। গ্লাস হাতে দৌড়াতে দৌড়াতে উদ্ধারকারী দল, প্রপাগান্ডা মিডিয়া সেটা নিয়ে গবেষণামূলক প্রতিবেদন তৈরিও করে। ইদানীং কিছু দৃশ্যতও হচ্ছে। কাজেই আগামীর বাংলাদেশকে সেভাবে প্রস্তুত করতে হবে, যেন অন্যের কানাকানি, সুড়সুড়িতে এগিয়ে চলা দেশ কক্ষচ্যুত না হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দীর্ঘ সময় ক্ষমতায় আছেন। কাজেই ক্ষমতায় যাওয়ার জন্য উদগ্রীব অংশ ষড়যন্ত্রের পথেও হাঁটতে পারে। বিষয়গুলো নজরদারিতে রাখা জরুরি। তাঁকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে—এমন আলোচনা ইদানীং ঘরে-বাইরে সব স্থানেই আছে।
বাংলার আকাশ থেকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দুর্বৃত্তায়ন রুখতে শেখ হাসিনা অবিকল্প, অকুতোভয়। কাজেই দিনবদলের এই মিছিলে যাঁরা বঙ্গবন্ধুর উত্তরাধিকার শেখ হাসিনাকে নিয়ে ঘরে-বাইরে ষড়যন্ত্রের খেলায় সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য ‘নো মারসি’ নীতি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, নইলে এ দেশ হবে সাম্প্রদায়িকতা, মৌলবাদ মাথা তুলে দাঁড়াবে। দারিদ্র্য ও ক্ষুধা হবে ছায়াসঙ্গী।
লেখক : প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ
[email protected]
- ‘চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী প্রযুক্তি সম্পর্কে জানতে হবে’
- নারীর ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান শেখ হাসিনার: চসিক মেয়র
- প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনের তারিখ আগামী সপ্তাহে: সিইসি
- নীলফামারী জেলা পুলিশের ‘নো হেলমেট- নো ফুয়েল’ কার্যক্রম শুরু
- ঠাকুরগাঁওয়ে ৭শ খেঁজুর গাছ থেকে দিনে ১ হাজার লিটার রস সংগ্রহ
- হাবিপ্রবিতে "মুজিব কন্ঠে মুক্তি" বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ
- `মূল্যস্ফীতি লাঠি নিয়ে নয়, উৎপাদন বাড়িয়ে কমাতে হবে`
- দিনাজপুরের রাম সাগর জাতীয় উদ্যান ঘিরে সম্ভাবনা
- পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
- জলঢাকায় ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার
- বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না:পাটমন্ত্রী
- গোবিন্দগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ৪৬ বছরের কারাদণ্ড
- কুড়িগ্রামে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না: মন্ত্রিপরিষদ সচিব
- সারাদেশে ১৫ দিন চলবে পুলিশের বিশেষ অভিযান
- পাকিস্তানি সৈন্য অপসারণই সমস্যার শ্রেষ্ঠ সমাধান: ইন্দিরা গান্ধী
- দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ এখন মোংলা বন্দর
- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান চূড়ান্ত
- ৬ হাজার কৃষক পাচ্ছেন সার-বীজ
- ভোক্তা পর্যায়ে গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা পেল সরকার
- একজন সুস্থ ব্যক্তির দিনে কত লিটার পানি খাওয়া উচিত?
- গুয়াতেমালাকে ভিসা মওকুফ চুক্তির সম্ভাবনা খোঁজার প্রস্তাব
- কর্নেল শওকত অমর হয়ে থাকবেন: স্পিকার ড. শিরীন শারমিন
- নভেম্বরে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৬৩ কোটি টাকা
- ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে: শেখ সেলিম
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত ১২, মৃত্যু নেই
- সরকারকে কঠোর হতে বাধ্য করবেন না: বিএনপিকে তথ্যমন্ত্রী
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে


