• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪  

Find us in facebook

নীলফামারী সদরে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আফেলা বেগম নামে ইপিজেড কর্মী নিহত হয়েছেন। 
গত বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় শহরের পিলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফেলা সদরের চাপড়া সরমজানী এলাকার ওহিদুল ইসলামের স্ত্রী। তিনি উত্তরা ইপিজেড এভারগ্রীন প্রোডাক্ট ফ্যাক্টরি লিমিটেডে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রদক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজ শেষ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন আফেলা বেগম। এ সময়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আফেলা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here