• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু মুহিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

Find us in facebook

 
লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুহিত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু মুহিত ঐ গ্রামের ভ্যানচালক রাশিদুলের ছেলে। বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু।

জানা গেছে, বাড়ির উঠানে খেলছিল মুহিত। বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে পুকুরে পড়ে যায় সে। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে বাড়ির লোকজন। এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে পানিতে মুহিতের লাশ ভেসে উঠতে দেখেন তারা। এ সময় তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈম হাসান নয়ন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here