লালদিঘী মসজিদ, গরমেও থাকে শীতল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
রংপুর বিভাগের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালদিঘী মসজিদ। জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে অবস্থিত মসজিদটি। মসজিদের নামকরণ করা হয়েছে এলাকার নামেই। তবে এই মসজিদের বিশেষত্ব হলো, এর ভেতরটা গরমে ঠান্ডা আর শীতে থাকে গরম।
এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে সর্বপ্রথম ঐতিহাসিক এ মসজিদটির সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে জরাজীর্ণ স্থানটিকে পরিষ্কার ও সংস্কারের মাধ্যমে এই মসজিদে নামাজ আদায় শুরু করেন স্থানীয়রা। মসজিদটির নির্মাণকাল সম্পর্কে কোনো শিলালিপি না থাকায় এর সঠিক তথ্য জানা যায়নি।
তবে লালদিঘী মসজিদ প্রতিষ্ঠার সময়কাল নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না থাকলেও নির্মাণসামগ্রী, গম্বুজের নকশা, ছাদের সমতল বুরুজ ও ছোট আকার মসজিদের প্রাচীনত্ব এবং পাশে দুটি মাজার দেখে এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত মসজিদ বলেই মনে করেন ইতিহাস গবেষকরা।
স্থানীয় গবেষক ও ইসলামী চিন্তাবিদদের মতে, জনৈক আসালাত খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির মূল দরজার ওপরের অংশে একটি দাগ বা চিহ্ন দেখে ধারণা করা হয়, সম্ভবত মসজিদটির নাম ও নির্মাণফলক বসানো ছিল। কিন্তু সংস্কার ও সংরক্ষণের অভাবে সেই ফলকটি মুছে গেছে। মসজিদটি তৈরির সময় এতে শুধু ইট ও চুনসুরকি ব্যবহার করা হয়েছে।
বড় রংপুর কারামতিয়া কামিল মাদরাসার ফকিহ প্রধান ও গবেষক ড. মো. আজিজুল ইসলাম জানান, দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালদিঘী মসজিদ। ৯ গম্বুজবিশিষ্ট এই মসজিদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৯ দশমিক ৪৫ মিটার। পুরো মসজিদ একটি বেদির ওপর নির্মিত। বেদি বা মঞ্চটির উচ্চতা ১ মিটার। এক মিটার বেদির অর্ধেকটা জুড়ে রয়েছে মসজিদ ও বাকি অর্ধাংশ আজান দেওয়ার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়ে থাকে।
মসজিদের সামনে রয়েছে বড় একটি প্রবেশপথ। মসজিদের অংশ থেকে বেদির অপর অংশে পৌঁছানোর জন্য রয়েছে একটি সিঁড়ি। মসজিদের উত্তর, পূর্ব ও দক্ষিণ দেয়ালে তিনটি করে ৯টি প্রবেশপথ রয়েছে। প্রতিটি দেয়ালের মাঝের প্রবেশপথটি অপর দুটি থেকে কিছুটা বড় আকৃতির। মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে তিনটি মেহরাব। এরমধ্যে কেন্দ্রীয় মেহরাবটি অপর দুটির চেয়ে বড় আকৃতির।
লালদিঘী মসজিদের ইমাম হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম জানান, ১২০৪ বঙ্গাব্দে (১৭৯৭ খ্রিষ্টাব্দ) জমিদার আসালাত খাঁ ও তার স্ত্রী দিলারা খাঁ ইসলাম প্রচারের উদ্দেশে রংপুরে এসেছিলেন। সে সময় লালদিঘীতে এ মসজিদটি নির্মাণ করেন তারা। মসজিদের ভেতর তাদের মাজারও রয়েছে।
তিনি আরো বলেন, ১৪ একর সম্পত্তির ওপর দাঁড়িয়ে থাকা ছোট এই মসজিদ বর্ধিত অংশসহ বর্তমান আয়তন প্রায় ৩৫ শতাংশ। বাকি জমিতে লালদিঘী জান্নাতবাগ হাফিজিয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদরাসা, শান বাঁধানো একটি ছোট পুকুর, মসজিদের পাশে একটি কবরস্থান, মাদরাসা মাঠ ও সাপ্তাহিক হাট বসানোর জাগয়া রয়েছে। ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এ স্থাপনাটি দেখতে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসেন দর্শনার্থী ও পর্যটকরা।
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- বিচ্ছিন্নভাবে দেশের স্বার্থ অর্জন করার সুযোগ নেই: সেনা প্রধান
- মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়বে
- ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- খানসামার সেই চাষিদের কাছ থেকে শসা কিনল স্বপ্ন
- দাবদাহে পুড়ছে দেশ, সুস্থ থাকতে যা করবেন
- ‘উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা’
- বাংলাদেশে শিশুখাদ্য নিডো-সেরেলাক নিয়ে ভয়ঙ্কর তথ্য
- ঘরে বসে আয়ের প্রলোভন, পলকেই নিঃস্ব হচ্ছে মানুষ
- উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বৈধ এক হাজার ৭৮৬ প্রার্থী
- অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়া হবে
- ৪০০ টাকার টিকিট ১৪০০ টাকা, তবুও মিলছে না
- নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি কারাগারে
- সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- অতিরিক্ত ঘুমে হবে নানা ক্ষতি
- রংপুরে সংবর্ধনায় সিক্ত ব্যরিস্টার আনিকা তাসনিয়া
- যৌতুক ছাড়াই একসঙ্গে বিয়ে করলেন দুই বন্ধু
- নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- তাপপ্রবাহে সুস্থ থাকতে খেতে পারেন ৭ খাবার
- পানির অভাবে ৩৯ হাজার হেক্টর জমি সেচের বাইরে
- ইরানের হামলা নিয়ে এবার ইসরায়েল-সৌদি পাল্টাপাল্টি মন্তব্য
- ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, আইপিএলে অন্যরাই তার থেকে শিখবে’
- বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
- তীব্র তাপপ্রবাহ বিষয়ে যা বলেছেন রাসূলুল্লাহ (সা.)
- বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না: র্যাব ডিজি
- চিকিৎসায় অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
- টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
- তিন দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- গাজায় শিশুহত্যা চলছে, কোথায় বিশ্বমানবতা- প্রধানমন্ত্রী
- রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- সেহেরিতে খেতে পারেন যেসব খাবার
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত



