• মঙ্গলবার   ২৯ নভেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৫ ১৪২৯

  • || ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

Find us in facebook

নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নীলফামারী সদরের রামগঞ্জ এলাকার মো. সিহাব (৪০) ও মো. রাব্বী (৩৮)। 

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের সময় দ্রুতগতিতে মোটরসাইকেলটি সৈয়দপুর থেকে আসছিল। এ সময় বিপরীত দিক নীলফামারী থেকে আসা সরকারি একটি জিপ গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। গাড়িটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই মোটরসাইকেল আরোহী। ঘটনার পরে সরকারি জিপ গাড়িসহ (ঢাকা মেট্টো-ঘ ১৮-৫৭১৫) চালক পালিয়ে যাওয়ার সময় ঢেলাপীর নামক স্থানে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। 

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, ভারী কোনো গাড়ির চাপায় নিহত হয়েছেন তারা। নিহতদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর জয়পুরহাট -ল ১১২৮০৩।

Place your advertisement here
Place your advertisement here