• রোববার ০৪ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ১৯ ১৪৩১

  • || ২৭ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবলু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পৌর শহরের রামদাস ধনীরাম বলদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডাল কাটতে গাছে ওঠেন বাবলু। এ সময় অসাবধানতাবশত গাছের পাশে থাকা বৈদ্যুতিক তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হন তিনি। পরে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তারা এসে দেখেন বাবুল মিয়া গাছের ডালে ঝুলে রয়েছেন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাছ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উলিপুর থানার ওসি গোলাম মোর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here