• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

নদীর চরে ঝোপে পড়েছিল মোতাল্লেবের নিথর দেহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ জুলাই ২০২৪  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে নিখোঁজের একদিন পর করতোয়া নদীর চর থেকে মোতাল্লেব (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে উপজেলার চতরা ইউনিয়নের মাটিয়ালপাড়া গ্রামের তীরঘেঁষা করতোয়া নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোতাল্লেব ঘাটিয়ালপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু মোতালেব। এরপর পরিবারের সদস্যা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে একই গ্রামের কয়েকজন রাখাল করতোয়ার চরে ঘাস কাটতে গিয়ে দেখেন ঝোপের মধ্যে পড়ে আছে শিশু মোতাল্লেবের মরদেহ। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Place your advertisement here
Place your advertisement here