বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ মে ২০২৪
Find us in facebook
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আগামী এক বছরের জন্য পোমেল বড়ুয়াকে সভাপতি এবং মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসফ ইনান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার এ ২০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। রবিবার (১৫ই মে) রাত ১১ টায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সভাপতি পোমেল বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি পূর্বের কমিটিতে ২০২২-২৩ সেশনের বেরোবি ছাত্রলীগ শাখার সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি- মোঃ ফজলে রাব্বী,বিধান বর্মন, মোঃ রেজওয়ান-উল-আনাম তন্ময়, মোঃ তানভীর আহমেদ, শাকিরুল ইসলাম মুরাদ, শামীম আহমেদ, রকিবুল হাসান রুপম, মোঃ রেজাউল করিম শাকিল, আবদুল্লাহ আল-নোমান খান,লুবনা হক মিমিসহ ৪৬ জন এই দায়িত্ব পালন করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, আসিফ উর রহমান হিমেল, মোমিনুল হক, মোঃ সাকিব আল হাসান, এমরান চৌধুরী আকাশসহ আরো ৭ জন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস টগ, নেসার উদ্দিন সহ আরো ৮ জন।
এ ছাড়া প্রচার সম্পাদক মোঃ ছাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ বাবুল হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রিয়দর্শী চাকমা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওবায়দুর রহমান কনক, ক্রীড়া সম্পাদক সিয়াম আরাফাত, সমাজ সেবা বিষয়ক সম্পাদক পাপ্পু তালুকদারসহ আরো ৩৩ পদে অনেক নেতাকর্মী দায়িত্ব পালন করবেন।
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন, পূর্নাঙ্গ কমিটির বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মাহাফুজ বলেন, দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নেতৃত্বে আমাদের পূর্নাঙ্গ ঘোষিত কমিটি সদস্যদের নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সব সময় শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকবে। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্বপ্নের সারথি হিসেবে কাজ করবে বেরোবি ছাত্রলীগ।
নির্বাচিত সভাপতি পোমেল বড়ুয়া বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কমিটি পূর্ণাঙ্গ করা। সেটাও আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ ছিল। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাই এর প্রতি
উল্লেখ্য, গত ১ আগস্ট ২০২৩ ছাত্রলীগের পূর্ব কমিটি মেয়াদ শেষ। গত ২২ নভেম্বর ২০২১ ছাত্রলীগের পূর্ব কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এরআগে ২০১৭ সালের ০৪ এপ্রিল তুষার কিবরিয়াকে সভাপতি ও নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



