• শুক্রবার   ০২ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৭ ১৪২৯

  • || ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
গৌরবদীপ্ত বিজয়ের মাস শুরু দেশে করোনার টিকার ৪র্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রংপুর সিটি নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ নীলফামারীতে ইয়াবাসহ ১৫ মামলার আসামি গ্রেফতার টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

গংগাচড়ায় ৫৯ কেজি গাঁজাসহ একজন আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২০  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় জরুরি কাঁচামাল সরবরাহের ব্যানার লাগানো একটি পিকআপ থেকে ৫৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব।

বুধবার সকালে উপজেলার মহিপুর এলাকা থেকে গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক আমিনুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার শুভার কুটি এলাকার আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি সিদ্দিক আহমেদ জানান, সকালে মহিপুর এলাকায় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় ক্যারেটে লুকানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে আমিনুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, কুড়িগ্রাম থেকে গাঁজা নিয়ে বগুড়ার এক মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এ পেশার সঙ্গে জড়িত। এছাড়া  রংপুর অঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

Place your advertisement here
Place your advertisement here