আল-আমিনের পছন্দ মাশরাফি-সাকিবের নেতৃত্ব
দৈনিক রংপুর
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮
Find us in facebook
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। জয়ের আনন্দে এখনো উদ্বেলিত ক্রিকেটপ্রেমীরা। আর এরই মধ্যে অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রতিবেদকের সঙ্গে কথা হয় এক তারকা ক্রিকেটারের। যার অভিষেকও হয়েছিল টেস্ট ক্রিকেটের মাধ্যমেই। তিনি ঝিনাইদহের ছেলে ও ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার আল-আমিন হোসেন।সঙ্গে আড্ডার সময় আল-আমিনের মন ছিল যেন খেলার মাঠেই। তারপরেও স্বভাব সুলভ জানান তিনি, ‘ভালো আছি’। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় বছর পর টেস্টে জয় পেল বাংলাদেশ- এ সম্পর্কে আল-আমিন বলেন, এটা একটা স্মরণীয় জয়। এ জয়টা দরকার ছিল। বাংলাদেশ টেস্টে ভালো করা শুরু করেছে। এর ধারাবাহিকতা থাকবে আশা করি।
আপনি কোন ফরমেটে খেলতে স্বাচ্ছন্দ বোধ করেন?
আল-আমিন: আমি আসলে সব ফরমেটেই খেলেত পছন্দ করি। স্পেসেফিক কোনো ফরমেটে নয়।
অনেক দিন হলো আপনি জাতীয় দলের বাইরে। দলে ফেরার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
আল-আমিন: যথেষ্ট আত্মবিশ্বাসী। ইনশাআল্লাহ্ খুব শিগগিরই দলে ফিরবো।
দলে ফেরার জন্য কি করছেন?
আল-আমিন: আমি যথেষ্ট প্রাক্টিসের ওপর আছি। নিয়মিত প্রাক্টিস ম্যাচগুলো খেলছি।
বর্তমানে এইচপি দলে আছেন, এখানে নিজেকে কতটা মেলে ধরতে পারছেন?
আল-আমিন: প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, আমাকে হাই-পারফোর্মেন্স দলে খেলার সুযোগ দেয়ার জন্য। এখানে নিয়মিত খেলছি। বাংলাদেশ জাতীয় লিগ, জাতীয় ক্রিকেট লিগে ভালো করছি।
ওয়ানডে অধিনায়ক মাশরাফির রাজনীতি নিয়ে কিছু বলুন...
আল-আমিন: মাশরাফি ভাই একজন বড় লিডার। তিনি বড় ভাই, সহযোদ্ধা। ক্রিকেটারও। খেলার পাশাপাশি তাদেরও রাজনীতিতে আসা উচিত মনে করি। আর মাশরাফি ভাই তাই করছে। তাকে ধন্যবাদ আর তার জন্য শুভ কামনা।
কার নেতৃত্বে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
আল-আমিন: আমি সাধারণত মাশরাফি ভাই ও সাকিব ভাই দু’জনের নেতৃত্বই পছন্দ করি। আর তাদের নেতৃত্বে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।
সামনেই ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে আপনার ভাবনা কি?
আল-আমিন: বাংলাদেশ ওয়ানডেতে বরাবর বেশ ভালো। তাই আমাদের সামনে বড় একটা সুযোগ। পারফর্মেন্স যেমন আছে এমন থাকলে সেমিফাইনাল বাঁ ফাইনালে যাওয়া সম্ভব।
বিশ্বকাপে সুযোগ পাওয়ায় কতটা আত্মবিশ্বাসী?
আল-আমিন: আমি মনে করি বিশ্বকাপ অনেক বড় একটা প্লাটফর্ম। এখানে অভিজ্ঞতার দাম অনেক। আমি আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। তাই মনে করি সুযোগ পাবো। জাতীয় পতাকা বুকে নিয়ে খেলতে নামার ইচ্ছা সবার। আর এর অনুভূতিটা আসলে বোঝানো যাবে না।
প্রতিবেদকের মাধ্যমে কোনো বার্তা দিতে চান ক্রিকেট সমর্থকদের?
আল-আমিন: প্রতিবেদকের মাধ্যমে আমি ক্রিকেট সমর্থকদের বলতে চাই- আপনারা আছেন বলেই আমরা আজ এত বড় হতে পেরেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ কোনো কিছু যাচাই-বাছাই না করে আমাদের ভুল বুঝবেন না। তবে আমরাও মানুষ আমাদেরও ভুল হয়।
প্রতিবেদকে সময় দেয়ার জন্য ধন্যবাদ।
আল-আমিন: প্রতিবেদকে এবং পাঠকদেরও ধন্যবাদ। আমি প্রতিবেদকের উজ্জ্বল সাফল্য কামনা করি।
- বিশ্ববিদ্যালয়-সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল
- আ.লীগের ২ দিনের কর্মসূচি ঘোষণা
- ওজন কমানোর লড়াইয়ে যেসব নিয়ম মানতে হবে
- প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
- সুন্দরগঞ্জ সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন
- ঘরের যেসব কাজ করলে ওজন কমে
- বীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজনের হাত বিচ্ছিন্ন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নানার বাড়িতে এসে প্রাণ গেল হাসিবার
- জ্বর-সর্দির পর মুখের রুচি ফেরাবে যেসব খাবার
- রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয়
- দিনাজপুরে ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- আন্দোলনকারীরা চাইলে এখনই বসতে রাজি: প্রধানমন্ত্রী
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- নিরপরাধ শিক্ষার্থীদের ওপর আইনের প্রয়োগ নয়: তথ্য প্রতিমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন আইসিসি’র
- জামায়াত-শিবিরের বক্তব্য-বিবৃতি প্রকাশ করা যাবে না
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- কাতারে ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন
- তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা পলকের
- ৭ ঘণ্টা পর ফেসবুক-মেসেঞ্জার সচল
- রাজধানীতে বিজিবির টহল জোরদার
- শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের
- কমপ্লিট শাটডাউন সম্পর্কিত বিবৃতিপত্রটি ভুয়া
- গার্লস স্কুলের ছাত্রী মিতা মারা যাওয়ার সংবাদটি মিথ্যা
- শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান
- ঠাকুরগাঁওয়ে মসজিদের উন্নয়ন কাজে বরাদ্দ
- খেলছিলেন ফুটবল, হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল সিয়ামের
- মিঠাপুকুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- গাইবান্ধা জেলা ছাত্রদল সভাপতি গ্রেফতার
- টক দইয়ের সঙ্গে লবণ-চিনি মেশালে শরীরের কী হয়?
- রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ বেরোবি শিক্ষার্থীদের
- তাজুন্নেছা আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- জানালার পাশে দাঁড়িয়ে থাকাই কাল হলো মুহিদের
- রংপুরসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন
- কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
- তথ্য অধিকার আইনে ৮ অভিযোগের নিষ্পত্তি
- বিরলে কীটনাশক খেয়ে একজনের মৃত্যু
- কাজ শেষে বাড়ি ফেরা হলো না আফেলার
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বিশ্বকাপ মাতানো রিশাদ


