• শুক্রবার   ০৭ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৩ ১৪২৯

  • || ১৪ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ বইয়ের মোড়ক উন্মোচন গার্মেন্টস শিল্পের জন্য কেন্দ্রীয় তহবিল পরিচালনা বোর্ড পুনর্গঠন কাল থেকে বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট, শতভাগ অনলাইনে সড়ক দুর্ঘটনা রোধে কোনো গবেষণা কার্যক্রম চলমান নেই: কাদের তাকরীমকে অভিনন্দন জানালেন ধর্ম প্রতিমন্ত্রী

নতুন সূচিতে মেট্রোরেল চলাচল শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নতুন সূচিতে চলাচল শুরু করেছে দেশের প্রথম মেট্রোরেল। বুধবার সকাল ৮টা থেকেই প্রতিদিন ছয় ঘণ্টা যাত্রী পরিবহন করবে মেট্রোরেল। নতুন সময় অনুযায়ী, দুপুর দুইটা পর্যন্ত ট্রেন চলবে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনেই থামবে ট্রেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

এম এ এন সিদ্দিক জানান, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থাকা ৯টি স্টেশনের সব কটি চালু হয়েছে। আগামী জুলাই থেকে মেট্রোরেল পুরোদমে চলাচল করবে বলে জানান ডিএমটিসিএল এমডি। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীন মেট্রোরেল চলবে।

আগামী ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর চেষ্টা চলছে। এম এ এন সিদ্দিক বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। প্রবেশ ও বের হওয়ার পথের নির্মাণকাজ চলছে। প্রকল্পের অধীন নতুন করে কোনো জমি অধিগ্রহণ করা হচ্ছে না।


ডিএমটিসিএল এমডি জানান, গত বুধবার পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন করে আয় হয়েছে ৬ কোটি ২০ লাখ টাকা। এই সময়ে যাত্রী পরিবহন করা হয়েছে ১০ লাখ ৭৭ হাজার। খরচ হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকার মতো। খরচের বেশির ভাগ গেছে বিদ্যুতের পেছনে। সঙ্গে রক্ষণাবেক্ষণ, বেতন ও অন্যান্য খরচ রয়েছে।

গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ি) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। এরপর ধাপে ধাপে কয়েকটি স্টেশনে যাত্রী ওঠা-নামা চালু করা হয়েছে। মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হিসেবে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে।

৩৩ হাজার ৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলপথের নির্মাণকাজ চলমান। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার চালু হয়েছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশ চলতি বছরের শেষ দিকে চালুর পরিকল্পনা আছে। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।

Place your advertisement here
Place your advertisement here