• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

পুলিশ সদস্যদের প্রতি শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

জীবনের সর্বক্ষেত্রে শুদ্ধাচার চর্চা করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশ সদস্যদের শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে দায়িত্ব পালনে পেশাদার এবং জনগণের সঙ্গে আচরণে শুদ্ধ ও মানবিক হতে হবে। আপনাদেরকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে যেন অন্যদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন।

পুরস্কারপ্রাপ্তদের উদ্দেশ্যে আইজিপি বলেন, এ পুরস্কারপ্রাপ্তি আপনাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, আজকের এ স্বীকৃতি জনগণের সেবায় আরো সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে ব্রতী হতে আপনাদের উজ্জীবিত করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিআইজি (হেডকোয়ার্টার্স) এস এম মোস্তাক আহমেদ, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত ডিআইজি এজাজ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার ১২০ জন সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একজন ডিআইজি, নয়জন এসপি, ১৮ জন অতিরিক্ত এসপি, ছয়জন এএসপি, সাতজন ইন্সপেক্টর, ২৪ জন এসআই, ২৯ জন এএসআই/এটিএসআই, তিনজন নায়েক, ২০ জন কনস্টেবল  এবং আর্মড ফোর্সেসের তিনজন কর্মকর্তা রয়েছেন। শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৮ জন নারী পুলিশ সদস্যও রয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here