• মঙ্গলবার   ২৯ নভেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৫ ১৪২৯

  • || ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

Find us in facebook

আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে রোববার শুরু হয়েছে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডের খেলা। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা-২ কে।

বাংলাদেশ দলের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে দক্ষিণ আফ্রিকার লেভিতান জুদাহ নাথান, এনউইদো খোদানি ও বোসোমা চিশোমোকে পরাজিত করেন।

সোমবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ কিউবার সাথে খেলছে। বাংলাদেশ দলের অধিনায়ক কাম প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল।

২৩ দেশের ৩৪ দলের শীর্ষস্থানীয় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

Place your advertisement here
Place your advertisement here