৩ ব্যাংক থেকে প্রণোদনার তহবিল পাবে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২১
Find us in facebook
করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য গঠিত তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় আগে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান একাধিক ব্যাংক থেকে ঋণ নিতে পারত না।
করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবীদের জন্য গঠিত তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি বাড়াতে নতুন করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, এখন থেকে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এই প্যাকেজের আওতায় সর্বোচ্চ তিনটি ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি বিভাগ। আগে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান একাধিক ব্যাংক থেকে ঋণ নিতে পারত না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়া হয় মূলত ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে।
গত ২০ এপ্রিল প্রণোদনা প্যাকেজটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। প্যাকেজের পুরো টাকাই বাংলাদেশ ব্যাংক জোগান দিচ্ছে। অর্থাৎ ব্যাংকগুলোর নিজেদের তহবিল থেকে এই ঋণ দিতে হয় না।
কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো মাত্র ১ শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ পায়। ওই ঋণ আবার ৩.৫ শতাংশ সুদে বিতরণ করা হয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে। গ্রাহক পর্যায়ে এই ঋণের সুদ পড়ে ৯ শতাংশ।
সর্বশেষ তথ্যমতে, অক্টোবর পর্যন্ত ওই প্যাকেজের আওতায় ৮৫টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ঋণ পেয়েছে। এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১ হাজার ৩৫০ কোটি টাকা পেয়েছে ব্যাংকগুলো।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুর ইসলাম বলেন, ‘আগে কেবল একটি ব্যাংক থেকে ঋণ নেয়ার বাধ্যবাধকতা থাকায় অনেক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পর্যাপ্ত ঋণ পাচ্ছিল না।
‘এখন ব্যাংকের সংখ্যা বাড়ানোয় ঋণের সীমা পূর্ণ হয়নি এমন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে উপকারভোগীদের মাঝে বিতরণ করতে পারবে।’
- নিয়ন্ত্রণের পথে বাংলাদেশ!
- এক্সপ্রেসওয়ে নেটওয়ার্কে আসবে সারাদেশ
- বিএনপির কথায় লাফঝাঁপ করছেন মৌলবাদীরা
- নেইমার-এমবাপ্পে ক্লাব ছাড়তে চাইলে বাধা দেবে না পিএসজি
- বিশিষ্ট অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই
- হ্যাকিংয়ের মাধ্যমে জিম্মি করা হারাম
- ভারতের অরুণাচলে ঢুকে গ্রাম তৈরি করছে চীনা সেনাবাহিনী
- এবার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় প্রণোদনা
- মাঘের শীতে কাঁপছে পঞ্চগড়
- কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু
- মাঠ ভরা সরিষা ফুলে স্বপ্ন বুনছে কৃষক
- বাগভান্ডার সীমান্তে ভারতে ঢোকার সময় একজন আটক
- শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি
- ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার
- জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে- পরিকল্পনামন্ত্রী
- জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র্যাবের হট লাইন
- করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে সরকার- পরিবেশমন্ত্রী
- সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- স্বপ্নের ঘর পাচ্ছে দিনাজপুরের ২১৫ পরিবার
- চিতলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৭
- হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত
- উলিপুরে টেন্ডার বাক্সের তালা ভেঙে দরপত্র ছিনতাই
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- তীব্র শীতে নাকাল পঞ্চগড়-ঠাকুরগাঁও-কুড়িগ্রামের মানুষ
- ২৬ জানুয়ারির মধ্যে সেরামের টিকা আসবে- স্বাস্থ্যমন্ত্রী
- ইউএনওর ওপর হামলা, রবিউলের বিরুদ্ধে অভিযোগ গঠন
- করোনা: দিনাজপুরে নতুন আরো ৬ জন আক্রান্ত
- মুজিববর্ষে পাকা বাড়ি পাচ্ছেন গাইবান্ধার ৮৪৬ গৃহহীন পরিবার
- জুলাই-ডিসেম্বরে রেমিটেন্স বেড়েছে ৩৮ শতাংশ
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- দিনাজপুরে করোনায় নতুন আরো ১৩ জন আক্রান্ত
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার


