হাবিপ্রবির শিক্ষার্থী এখন সোমালিয়ার এমপি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১
Find us in facebook
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার এমপি নির্বাচিত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সাকারিয়া সোলাইনমান। তিনি দেশটির হিরশাবিল অঙ্গরাজ্যের এমপি হয়েছেন।
সাকারিয়া সোলাইমান হাবিপ্রবির কৃষি অনুষদের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর শেষ করেছেন। এরপর এমপি নির্বাচনে অংশগ্রহণ করেন। এমপি নির্বাচনে অনেক প্রতিদ্বন্দ্বী থাকলেও শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা এবং জনসম্পর্কের উপর ভালো ধারণা থাকার ফলে গোষ্ঠী নেতাদের শতকরা ৯৫ শতাংশ ভোটে এমপি হন সাকারিয়া।
স্কুল ও কলেজের পেরিয়ে সাকারিয়া ভর্তি হন সোমালিয়ার বেনাদির কৃষি বিশ্ববিদ্যালয়ে। স্নাতক শেষে স্নাতকোত্তর শেষ করতে বৃত্তি নিয়ে ভর্তি হন হাবিপ্রবিতে। এরপর হাবিপ্রবির জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগ থেকে স্নাতকোত্তের শেষ করেই দেশে ফিরেন তিনি।
অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, সত্যি কথা বলতে হিরশাবিল অঙ্গরাজ্যের এমপি নির্বাচিত হওয়া আমার জন্য অবিশ্বাস্য এবং বিস্ময়কর ছিলো। সবার উদ্দেশে একটি কথায় বলতে চাই, ধন্যবাদ পাবার আশা ছাড়াই ভালো কাজ করো, তাহলেই তুমি মহান এবং সফল হবে'।
এসময় সাকারিয়া হাবিপ্রবি নিয়েও স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, হাবিপ্রবি সব সময় মনের মাঝে রয়েছে। সব সময় প্রিয় শিক্ষক, সুপারভাইজার এবং সহপাঠী বন্ধুদের জন্য প্রার্থনা করি। তারা অনেক সহযোগিতা করেছেন। হাবিপ্রবির জিয়া হলে আমার বেশ ভালো সময় কেটেছে। ইনশাআল্লাহ আশা করছি খুব দ্রুতই সবার সঙ্গে আবার দেখা হবে।
হাবিপ্রবির ১৭ ব্যাচের ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সোয়ায়েব হোসেন বলেন, আমরা নিজেরাও জানি না যে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে, যারা সত্যিই অসাধারণ। তখনি তাদের বুঝতে পারি যখন তারা তাদের যোগ্যতার আসনে আসীন হোন। যেমন ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। ঠিক তেমনি বড় ভাই সাকারিয়াও। তিনি খুব মজার ও হাস্যোজ্বল একজন মানুষ। এই কৌতুক প্রিয় মানুষটি খুব ভাল ফুটবল খেলতেও জানতো। এছাড়াও সাকারিয়া ভাইয়ের মাঝে অনেক নেতৃত্বসুলভ গুণও ছিলো। এজন্য আমি মনে করি সাকারিয়া শুধু সোমালিয়ানদের গর্ব না বরং হাবিপ্রবিরও গর্ব।
বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, সাকারিয়ার এমন সাফল্যে আমরা গর্বিত। সে ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা করি।
উল্লেখ্য হাবিপ্রবিতে বৃত্তি নিয়ে সোমালিয়া, ভারত, নেপাল, ভুটান, নাইজেরিয়াসহ মোট ছয়টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে হাবিপ্রবিতে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ১৩৮ জন। ইউজিসির সর্বশেষ (৪৬তম) বার্ষিক প্রতিবেদন বলছে বিদেশি শিক্ষার্থী অধ্যয়নের দিক থেকে হাবিপ্রবির অবস্থান দ্বিতীয়।
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


