ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ মে ২০২১
Find us in facebook
ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ছয় সদস্যের পরিবারের জন্য ঈদের বাজার করতে পেরে খুশি নিলুফা। নিলুফার মতো জেলার এক হাজার পরিবার ৫ টাকায় ঈদের বাজার করেছে।
বুধবার (১২ মে) দুপুর ১২টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জুলুমবস্তি (সহায়) নামে একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ৫ টাকায় ঈদ বাজারের আয়োজন করে। ঈদ বাজারের মধ্যে রয়েছে- সেমাই, দুধ, চিনি, তেল, বিস্কুট, চাল এবং একটি মুরগি।
নিলুফা বেগম জানান, তার পরিবারে সদস্য ছয়জন। তার স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করত। করোনা মহামারিতে স্বামী-সন্তান বেকার বসে আছে। এমন অবস্থায় দু’বেলা খাবার জুটছে না। ঈদের জন্য আলাদা করে সেমাই-চিনি কেনা সম্ভব ছিল না। তবে জুলুমবস্তির এই ৫ টাকার বাজারের জন্য এবার ঈদে ভালো খাবার খেতে পারবে।
জুলুমবস্তির বাজার থেকে সহায়তা নেওয়া মনসুর বলেন, আমি আজ অনেক খুশি। ভেবেছিলাম এবার ঈদে সন্তানদের সেমাই খাওয়াতে পারব না। তবে এদের সহযোগিতায় শুধু সেমাই না, পোলাও মাংস খাওয়াতে পারব।
সংগঠনটির সভাপতি সুজন খান বলেন, ঈদের দিন কর্মহীন মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে খেয়ে আনন্দে দিন কাটাতে পারে তাই পাঁচ টাকায় ঈদ সামগ্রী দিচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী তুলে দিয়েছি আমরা। ঈদ সামগ্রী হিসেবে প্রত্যেককে চাল, সেমাই, তেল, দুধ, চিনি ও সবজি দেওয়া হয়েছে। আর ঈদ উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ।
তবে এই পাঁচ টাকা কেন নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেয়েছি অসহায় মানুষরা যেন ক্রয় করে নেওয়ার অনুভূতি পায়। তারা বিষয়টি দান হিসেবে নিক সেটা আমরা চাই না। তাই এই নামমাত্র পাঁচ টাকা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার শুরু থেকেই অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। এ ছাড়া সংগঠনটি দেশে করোনা শনাক্তের পর থেকে বন্ধুদের সহায়তা নিয়ে জেলা শহরের সমবায় মার্কেট চত্বরে বাজার মূল্যের চেয়ে শতকরা ৩০ ভাগ কমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার খুলে অসহায়, দরিদ্রদের মাঝে বিক্রি করে। এতে ধীরে ধীরে বিত্তবানরা তাদের পাশে এগিয়ে আসে। ফলে ৩০ ভাগ কমে নিয়মিত বাজার পরিচালনা করে সংগঠনের সদস্যরা। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মানুষ তাদের পাশে থেকে সংগঠনের সদস্যদের দিয়ে সদরের ইউনিয়ন পর্যায়েও ৩০ ভাগ কমে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিচালনা করায়।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



