হাঁড়িভাঙ্গা আমের বাজারজাত শুরু হবে ২০ জুন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ জুন ২০২১
Find us in facebook
আগামী ২০ জুন থেকে স্বাদে-গন্ধে অতুলনীয় সুস্বাদু হাঁড়িভাঙ্গা আম গাছ থেকে পাড়া শুরু হবে। এর পরই শুরু হবে হাঁড়িভাঙ্গার বাজারজাত। এ বছর প্রায় আড়াই হাজার হেক্টর বাগানে হাঁড়িভাঙ্গার ফলন হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে একশ কোটি টাকার ওপরে হাঁড়িভাঙ্গা আমের বেচাবিক্রি হবে বলে জানিয়েছে চাষি ও ব্যবসায়ীরা।
সোমবার (০৭ জুন) বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোঁড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা জানায় তারা।
আম পরিবহনের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে সভায় চাষিরা বলেন, ন্যায্য দাম নিশ্চিতকরণে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। পদাগঞ্জহাটের রাস্তাঘাটের সংস্কার এবং হাটে ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাসহ পাবলিক টয়লেট স্থাপন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
ব্যবসায়ী ও চাষিরা বলেন, শুধু তাই নয়, আমের ন্যায্যমূল্য নিশ্চিত, পরিবহন সুবিধা বাড়াতে আম পরিবহনের জন্য বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালুর দাবি তোলা হয়। হাঁড়িভাঙ্গার বিশাল আমের বাজার তৈরি হলেও পদাগঞ্জে এবং রংপুুুর শহরে কোনো ধরনের আম বিক্রির শেড নেই।
তারা আরও বলেন, সে কারণে কাদামাটি মারিয়ে হাঁড়িভাঙ্গা বিক্রি করেন ব্যবসায়ী ও চাষিরা। হাঁড়িভাঙ্গার বাজার সম্প্রসারণ ও চাষাবাদ বাড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
মিঠাপুকুর ইউএনও মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুরের জেলা প্রশাসক হাসিব আহসান। বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল, কৃষি বিপণন অধিদফতরের উপপরিচালক আনোয়ারুল হক প্রমুখ।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, এবার রংপুর মহানগরীর লালবাগ এলাকায় আগামী ২০ জুন সরাসরি কৃষকের আম বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ওইদিনই সদয় অ্যাপস নামে একটি হাঁড়িভাঙ্গা আম বিক্রি অ্যাপস চালু করার কথা জানান তিনি।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এবার মিঠাপুকুর উপজেলার আখিরাহাট, পদগঞ্জ, মাঠেরহাট, বদরগঞ্জ উপজেলার গোপালপুরসহ কিছু এলাকাতে প্রায় ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে সব জাতের আমের আবাদ হয়েছে।
এর মধ্যে আড়াই হাজার হেক্টর জমিতে রয়েছে হাঁড়িভাঙ্গা আম। জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৮৩৫ মেট্রিক টন। এর মধ্যে হাঁড়িভাঙ্গা আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৯২৫ টন আম।
জেলার মধ্যে বদরগঞ্জে সবচেয়ে বেশি ৪০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এছাড়াও রংপুর মহানগর এলাকায় ২৫ হেক্টর, সদর উপজেলায় ৬০ হেক্টর, কাউনিয়ায় ১০ হেক্টর, গঙ্গাচড়ায় ৩৫ হেক্টর, মিঠাপুকুরে ১ হাজার ২৫০ হেক্টর, পীরগঞ্জে ৫০ হেক্টর, পীরগাছায় ৫ হেক্টর ও তারাগঞ্জ উপজেলায় ১৫ হেক্টর জমিতে আমবাগান রয়েছে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



