স্ত্রীর স্বীকৃতির দাবিতে ছেলের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ জুন ২০২১
Find us in facebook
রংপুরের পীরগাছায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় ছয় মাস ঘর সংসার করার পরেও এক কলেজছাত্রীকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে গত ১১ দিন থেকে ছেলের বাড়িতে অবস্থান করছে ওই কলেজছাত্রী।
এর আগে ভাড়া বাসা থেকে সমাধানের কথা বলে ছেলের বাড়িতে উভয়কে নিয়ে আসা হলেও স্ত্রীর মর্যাদা দিতে বাধ সাজে ছেলের মা। ফলে গত ১১দিন ধরে স্ত্রীর মর্যাদার দাবিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে ওই কলেজ ছাত্রীর।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সোনারায় কারবালা গ্রামের হরিশ চন্দ্র বর্মণের বাড়িতে গিয়ে এ চিত্র দেখা যায়।
কলেজছাত্রী ও তার পরিবার জানায়, ওই গ্রামের হরিশ চন্দ্র বর্মণের ছেলে পংকজ কুমার বর্মণের সঙ্গে একই গ্রামের মামতো বোন ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে রংপুরে লেখাপড়ার সুযোগে ছয় মাস আগে ওই শিক্ষার্থীকে গোপন একটি স্থানে শাঁখা-সিঁদুর পড়িয়ে স্ত্রীর মর্যাদা দেয় পঙ্কজ। পরে শহরের আলমনগর খামারটারী এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে তারা। সম্প্রতি বিষয়টি উভয় পরিবারের মাঝে জানাজানি হলে সমাধানের জন্য ছেলের পরিবার তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসে। পরে ছেলের পরিবারের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে ছেলেকে গোপন স্থানে রেখে মেয়েটিকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে ছেলের বাড়িতে রেখে আসেন।
স্থানীয়রা জানান, পংকজ কুমারের মা ওই ছাত্রীকে ছেলের স্ত্রী হিসেবে মেনে না নেওয়ায় গত ১১দিন থেকে সমাধান করা সম্ভব হচ্ছে না। ফলে ওই ছাত্রী ছেলের বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে মানবেতর জীবন যাপন করছে।
ভুক্তভোগী কলেজছাত্রী জানান, পংকজ কুমার সম্পর্কে তার ফুফাতো ভাই। দীর্ঘ এক বছর প্রেমের সম্পর্কের পর ছয় মাস আগে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করে একই সাথে রংপুর শহরে বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করে আসছিল। সম্প্রতি ছেলে ও তার পরিবারের লোকজন তাদের বাড়িতে উঠিয়ে নেওয়ার জন্য নিয়ে আসে। কিন্তু তাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
পীরগাছা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কুমার রায় বলেন, ছেলে মেয়ে উভয়ে সাবালক। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন করেছে তারা, শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করা উচিত।
তাম্বুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু ছেলে পক্ষ রাজি না থাকায় সমাধান করা সম্ভব হচ্ছে না। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।
পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান হওয়ার কথা। সমাধান না হলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



