ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৭৮

সৈয়দপুরে রাজস্ব খেলাপির দায়ে ২৯ জনের বিরুদ্ধে মামলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

দীর্ঘ ১০ থেকে ৩৩ বছর পর্যন্ত রেলের বাণিজ্যিক ভূমি ভোগ দখল করেও এ সময়ের বিপুল পরিমাণ বকেয়া রাজস্ব পরিশোধ করেননি এমন রাজস্ব খেলাপি ব্যক্তি ২৯ জনের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করেছে রেল কর্তৃপক্ষ। তাদের কাছে জরিমানাসহ ভূ-সম্পত্তি বিভাগের অনাদায়ী পাওনা ২ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৫০ টাকা। 

২৯ খেলাপির মধ্যে সৈয়দপুর শহরের মৌজা-কয়া জেএল নং-৭, মৌজা- সৈয়দপুর, জেএল নং -৩৭, মৌজা-বাঙ্গালিপুর, জেএল নং-৩৮, মৌজা-নিয়ামতপুর, জেএল নং-৩৬। বকেয়া রাজস্ব পরিশোধের জন্য তাগিদ ও চূড়ান্ত নোটিশ দেয়ার পরেও বকেয়া পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা হয় গত ১৯ জানুয়ারি নীলফামারী অর্থঋণ আদালতে। বিষয়টি নিশ্চিত করেন পার্বতীপুর রেল কাছারী কাননুগো জিয়াউল হক। 

২৯ ব্যক্তিরা হলেন কহিনুর বেগম, ফয়েজ আহমেদ, আব্দুল রহিম, সাব্বির আহমেদ, শাহজাহান আলী, আব্দুর রশিদ, আব্দুল কুদ্দুস শিকদার, মাস্তাকুল ইসলাম, বিপুল রায়, আজিজুল, সিরাজুল ইসলাম, সিদ্দিকুল আলম, ইয়াসমিন আলম, নাসিম কবির, আমেনা খাতুন, শরিফুল ইসলাম, জহুরুল হক, শাহানাজ আলম, নাজবীন নাহিদ, ডা. এম রবি সরকার, আলহাজ্ব জয়নাল আবেদীন, আব্দুল হাই, আব্দুল হামিদ, ভলু, আফসানা ডায়মন্ড, মোস্তাক আহম্মেদ, আবু সৈয়দ, মাহাবুব-উল-হাসান ও তোজাম্মেল হোসেন।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগ বিভাগের পাঠকপ্রিয় খবর