সরকার পতনের নীলনকশা করেছিল হেফাজত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম সহিংস আন্দোলনে নামলেও তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। মাসব্যাপী আন্দোলনের পরিকল্পনা নেয় সংগঠনটি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলন সংগঠিত করে তাদের পরিকল্পনা ছিল রমজানে ঢাকা দখল করার।
সম্প্রতি হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনের পর গ্রেফতার হওয়া শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে।
সূত্র মতে, এই বড় আন্দোলনের পরীক্ষামূলক অংশ হিসেবে সংগঠনটি বেছে নেয় ব্রাহ্মণবাড়িয়াকে। সেখানে সহিংস আন্দোলনের পর সাংগঠনিকভাবে চরমভাবে উজ্জীবিত হয়ে উঠে হেফাজতে ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার সহিংস আন্দোলনের সফলতাকে কেন্দ্র করে তারা ঢাকা দখলের প্রস্তুতি নিতে শুরু করে। আর এই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকার পরিকল্পনা ছিল অরাজনৈতিক সংগঠনটির গ্রেফতার হওয়া শীর্ষ নেতাদের।
হেফাজত ইসলামের গ্রেফতার হওয়া সাবেক শীর্ষ নেতাদের জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, মোদির সফর ঠেকানোর একমাত্র উদ্দেশ্য নিয়ে হেফাজতে ইসলাম আন্দোলনে নামেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ ইস্যুর পর সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা একাধিক গোপন বৈঠকে মিলিত হয়। এসব বৈঠকে তারা সর্ব সম্মতিতে সিদ্ধান্ত নেয় সরকার পতনের সহিংস আন্দোলনের। আর এই আন্দোলনের সময় হিসেবে সংগঠনটি বেছে নেয় রমজান মাসকে।
আরও জানা গেছে, সংগঠনটির নেতারা সিদ্ধান্ত নেয় যেহেতু রমজান মাসে ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল, তাই এই মাসেই ঢাকা অবরোধের সহিংস আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। আর এই আন্দোলনে তাদের সহযোগী হিসেবে থাকার কথা ছিল বিএনপি এবং জামায়াতে ইসলামকে।
জানা যায়, রমজান মাসের আন্দোলনের সিদ্ধান্ত নেওয়ার পরই হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ বাকি শীর্ষ স্থানীয় নেতারা মাঠে নামেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে তারা বক্তব্য দিতে থাকেন যে দেশ নারী নেতৃত্বে চলবে না। আলমদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। এসব বক্তব্য আন্দোলনের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর সফরকে টার্গেট করে সহিংস আন্দোলনে মাঠে নামে সংগঠনটি।
এই আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার সহিংস আন্দোলনের সফলতাকে দেখে সংগঠনটির শীর্ষ নেতারা মাসব্যাপী আন্দোলনের পরিকল্পনা নেয়। যার মাধ্যমে তারা ধীরে ধীরে দেশের বিভিন্নস্থানে আন্দোলন করে ঢাকা অবরোধ করে সরকার পতনের পরিকল্পনা গ্রহণ করে। পরে সরকারের পতন ঘটিয়ে বিএনপি ও এবং জামাতে ইসলামকে সঙ্গে নিয়ে বড় ইসলামিক রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পরিকল্পনাও ছিল হেফাজত ইসলামের।
গ্রেফতার হওয়া হেফাজত নেতারা জিজ্ঞাসাবাদে জানায়, তাবলীগ জামাতকে দুই ভাগে বিভক্ত করার জন্য হেফাজতের অনেক নেতাই মুখ্য ভূমিকা পালন করেন। সাদপন্থী এবং অপর আরেকটি পক্ষ তৈরি করে হেফাজতের নেতারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে তাবলীগ জামাতকে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য ভাগ করে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব বলেন, গ্রেফতার হওয়া হেফাজত নেতারা জিজ্ঞাসাবাদে জানান রমজান মাসে যেহেতু ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল তাই হেফাজত ইসলাম এই মাসকে টার্গেট করে সরকার পতনের আন্দোলনের পরিকল্পনা করে। তাদের অভ্যন্তরীণ বৈঠকে এই রমজান মাসে আন্দোলন করে সফলতা পাওয়ার জন্য জোর দেন সংগঠনের শীর্ষ স্থানীয় সাবেক নেতারা।
ব্রাহ্মণবাড়িয়ার আন্দোলনে তারা সফলতা পাওয়ায় সাংগঠনিকভাবে উজ্জীবিত হয়ে ওঠে। তখন তারা সিদ্ধান্ত নেয় রমজান মাসে ঢাকাকে আবার অবরুদ্ধ করে বড় ধরনের আন্দোলন করে সরকারের পতন ঘটাবে। হেফাজতের আসল উদ্দেশ্য ছিল দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে থাকা। তাদের সহযোগী হিসেবে কাজ করবে জামায়াতে ইসলাম এবং বিএনপি।
মাহবুব বলেন, তাবলীগ জামাতকেও নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য দুই ভাগে বিভক্ত করে হেফাজত।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


