সম্পর্কের গভীরতা জানান দিতেই আসে ভালোবাসা দিবস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা হয়। বিশ্বব্যাপী সমোচ্চারিত হচ্ছে ভালোবাসার অমীয় বাণী। এমন সৌহার্দ্য-সম্প্রীতি সচরাচর এই ক্রোধ-সংঘাতের পৃথিবীতে দেখা যায় না। অস্ত্র, হানাহানি, দ্বন্দ্ব, সংঘাত ছেড়ে পৃথিবী আজ যোগ দিয়েছে লাল গোলাপের গালিচায়। প্রতিদিনের মত এই দিনটি হলেও ভালোবাসা দিবসে পরিবার-প্রিয়জনদের উপহার, ঘুরতে যাওয়া সর্বোপরি তাদের সাথে ভালো সময় কাটানোর বার্তা দেয় এই দিনটি। প্রিয়জনদের পাশে রাখা এবং সম্পর্কের গভীরতা জানান দিতেই যেন বছর ঘুরে আসে ভালোবাসা দিবস।
ভালোবাসা হলো একটি মায়া। ভালোবাসার মায়া আছে বলেই আজও পৃথিবী টিকে আছে। টিকে আছে সম্পর্কের অটুট বন্ধনগুলো। যদি ভালোবাসা না থাকতো তাহলে হয়তো পৃথিবী বসবাসের যোগ্য হয়ে উঠত না, থাকতো সভ্যতার সেই আদিম কালে। বৃদ্ধি পেত বহুগুণে হানাহানি, সহিংসতা ও বিশৃঙ্খলা। তবে বাংলা একাডেমির সিদ্ধান্তে এবার ভালোবাসা দিবসের সাথে যোগ হয়েছে বসন্ত। আবার শুক্রবার ছুটির দিন হওয়ায় ভালোবাসা দিবস এবং বসন্ত পেয়েছে নতুন মাত্রা।
ইতিহাসবিদদের মতে, দুটি প্রাচীন রোমান প্রথা থেকে এ উৎসবের সূত্রপাত। এক খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ফাদার সেন্ট ভ্যালেনটাইনের নামানুসারে দিনটির নাম ‘ভ্যালেনটাইনস ডে’ করা হয়। ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি খ্রিস্টানবিরোধী রোমান সম্রাট গথিকাস আহত সেনাদের চিকিৎসার অপরাধে সেইন্ট ভ্যালেনটাইনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুর আগে ফাদার ভ্যালেনটাইন তার আদরের একমাত্র মেয়েকে একটি ছোট্ট চিঠি লেখেন, যেখানে তিনি নাম সই করেছিলেন ‘ফ্রম ইউর ভ্যালেনটাইন’। সেন্ট ভ্যালেনটাইনের মেয়ে এবং তার প্রেমিক মিলে পরের বছর থেকে বাবার মৃত্যুর দিনটিকে ভ্যালেনটাইনস ডে হিসেবে পালন করা শুরু করেন। যুদ্ধে আহত মানুষকে সেবার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সেন্ট ভ্যালেনটাইনকে ভালোবেসে দিনটি বিশেষভাবে পালন করার রীতি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে ভিন্ন মত অনুযায়ী সেইন্ট ভ্যালেনটাইন একজনকে ভালোবেসেছিলেন। চিঠিটি লিখেছিলেন তার কাছেই।
কিভাবে, কেমনে ভালোবাসা দিবস এসেছে সেটা নিয়ে এই দিনে আমরা তর্ক-বিতর্কে না জড়িয়ে, প্রত্যাশা করি তর্কের উর্দ্ধে সবার জীবনে নেমে আসুক ভালোবাসার অমীয় আশীর্বাদ। চিরকাল অটুট থাকুক ভালোবাসার বন্ধন।
- বীরগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রংপুরে করোনায় আরো ১৫ জন আক্রান্ত
- দিনাজপুরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- পীরগঞ্জে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও খুন্তির ছেঁকা
- দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু
- লালমনিরহাটে ৭১ এর সহযোগী সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন
- মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
- ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ: আটক ২
- গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরির সময় যুবক আটক
- গাইবান্ধায় দেয়াল ধসে দুইজনের মৃত্যু: আহত ১
- ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’
- অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের আর্থ-সামাজিক অবস্থা
- ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’
- বাংলাদেশের অর্থনীতিতে সহায়তার সক্ষমতা তিনগুণ বাড়িয়েছে যুক্তরাজ্য
- ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
- তরমুজের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ
- পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার
- করোনা: রংপুর শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
- সীমান্ত সুরক্ষায় ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
- দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে- স্বাস্থ্যমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩
- করোনা: দিনাজপুরে নতুন আক্রান্ত ৭ জন
- উপ-নির্বাচনেও তীব্র সমালোচনার মুখে বিএনপি
- ‘উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণ দেয়া হবে’
- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
- ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ নির্মিত হবে পায়রা নদীর ওপর
- সুবিধাবাদী চক্রের কারণে অসাড় বিএনপির রাজনীতি
- রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


