সন্তান জন্মের পর ওজন বাড়লে করণীয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ মার্চ ২০২১
Find us in facebook
প্রতিটি নারীকেই কোনো না কোনো সময় মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হয়। যা প্রত্যেকটি মায়ের জন্যই খুব সুখের। তবে গর্ভকালীন সময়ে একটি সমস্যা সব মায়েদেরই হয়ে থাকে। আর সেটি হচ্ছে ওজন বেড়ে যাওয়া। এর ফলে পরবর্তীতে তাদের নানা দুর্ভোগের শিকার হতে হয়। সন্তান জন্মের পর নতুন মায়েরা অতিরিক্ত ওজন কমাতে গিয়ে হিমশিম খেয়ে যান।
অন্যদিকে তাদের সন্তানের কথাও ভাবতে হয়। কারণ সন্তান জন্মের পরে যেহেতু তারা বুকের দুধ পান করে, তাই এ সময় নতুন মায়েদের ডায়েট করাও সম্ভব হয় না। তাহলে এ সময় ওজন কীভাবে কমাবেন সেটি নিয়েই চিন্তা করছেন? আজ থেকে আর চিন্তা নয়। কারণ এই কঠিন সমস্যার রয়েছে সহজ সমাধান।
নিশ্চয়ই দেখেছেন, কারিনা কাপুর খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই বচ্চন, মালাইকা অরোরা খান, লারা দত্তসহ শিল্পা শেঠি তারাও মা হয়েছেন। তবুও তারা ফিট। পোস্ট ডেলিভারির পর শরীরকে আবার আগের আকারে ফিরে আনতে এসব বলি নায়িকারাও ফিট থাকতে ফিটনেস মন্ত্র ব্যবহার করেছেন। যার দরুন তারা দ্রুত ওজন কমিয়ে শরীরের আকার ঠিক রাখতে পেরেছেন। চলুন তবে জেনে নেয়া যাক দ্রুত ওজন কমাতে আজ থেকে আপনার করণীয়-
খাবারে মোটেও অনিয়ম নয়
>> চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন।
>> প্রতিদিনের খাবারে উচ্চমাত্রার প্রোটিন যেমন- চর্বিযুক্ত মাংস, মুরগি, হাঁসের মাংস, ডিম, দই এবং স্কিমযুক্ত দুধ খেতে পারেন।
>> সদ্য হওয়া মাকে অবশ্যই পর্যাপ্ত খাবার খেতে হবে। না হলে শরীর সব ধরনের পুষ্টি পাবে না। তাই কোনো বেলার খাবারই এড়িয়ে যাবেন না। দিনে কমপক্ষে ৫-৬ বার অল্প অল্প করে খাবার খাবেন।
>> স্বাস্থ্যকর খাবার যেমন- শাকসবজি এবং ফল অবশ্যই খাবারের তালিকায় রাখবেন। এছাড়াও রুটি, সিরিয়াল, বাদামি চাল এবং পাস্তা রাখতে পারেন।
ভুলেও ক্র্যাশ ডায়েট করবেন না
গর্ভকালীন সময় ও প্রসব বেদনার পর আপনার দেহের কিছুটা সময় প্রয়োজন। শিশুর বয়স কমপক্ষে ২ মাস বয়স না হওয়া পর্যন্ত শরীরের উপর বাড়তি চাপ প্রয়োগ করবেন না। আপনি যদি বুকের দুধ খাওয়ান, তবে ক্র্যাশ ডায়েট করলে শিশুর দুধ পাবে না।
শরীরচর্চা শুরু করুন
আপনার যদি স্বাভাবিক প্রসব হয়, তবে আপনি ২০-৩০ দিনের মধ্যে অল্প অল্প করে ফ্রি-হ্যান্ড বা কার্ডিও ব্যায়ামগুলো শুরু করতে পারেন।
আর যদি আপনার সিজারিয়ান ডেলিভারি হয়ে থাকে, তবে কমপক্ষে দেড় থেকে ২ মাস সময় নিন। তবে চাইলে ৪০ দিনের পর থেকে নিয়মিত হাঁটা ও অল্প কিছু ব্যায়াম করতে পারেন।
প্রচুর পানি পান করুন
ত্বক ও শরীর ভালো রাখতে প্রচুর পানি পান করার বিকল্প নেই। মায়ের দুধে থাকে ৫০ শতাংশ পানি। তাই দিনে কমপক্ষে ৩ লিটার পানি পান করা আবশ্যক।
নিয়মিত ব্রেস্টফিডিং করান
শিশুকে দুধ খাওয়ালে নতুন মায়ের ওজন কমতে শুরু করে। কারণ এটি প্রতিদিন প্রচুর পরিমাণে ক্যালোরি পোড়ায়! তবে অনেক সময় বুকের দুধ খাওয়ানোর সময় ওজন কমানো কঠিন হয়ে পড়ে। কারণ দুধ খাওয়ানোর পরই আপনি ক্ষুধার্ত বোধ করবেন। এ কারণে এ সময় ডায়েট করা অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়। তবে পুষ্টিকর ও ফাইবারজাতীয় খাবার দিয়ে যদি পেট ভরান; তাহলে ক্রমশ ক্ষুধা কমবে। যা ওজন কমাতেও সাহায্য করবে।
ভালো ঘুম আবশ্যক
ওজন কমাতে গেলে দৈনিক ৭-৮ ঘণ্টা ভালো ঘুমের বিকল্প নেই। তাই এ সময় সদ্য মায়েদের উচিত নিয়ম করে ঘুমানোর।
এক গবেষণায় দেখা গেছে, যেসব নতুন মায়েরা দিনে ৫ ঘণ্টা ঘুমান; তাদের তুলনা যারা ৭ ঘণ্টা ঘুমিয়েছেন সন্তান জন্মের পর সেসব মায়েদের ওজন দ্রুত কমেছে। তাই এ সময় মানসিক ও শারীরিক প্রশান্তিই পারে দ্রুত ওজন কমাতে।
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে আটক ১
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


