রংপুরের হারাগাছে নকল ব্যান্ডরোল ছাপাখানার মালিকসহ গ্রেপ্তার-৩
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০
Find us in facebook
রংপুরের হারাগাছে বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো প্রায় সোয়া ৫৮ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে আরপিএমপি পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক এলাকা থেকে আটক করা হয়।
নকল ব্যান্ডরোল ছাপানো ও সরবরাহ করার অভিযোগে বেসরকারি বিনোদন স্পট ভিন্ন জগতের মালিক কামাল হোসেনের পুত্র ও এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপু (৪০), হারাগাছ থানাধীন সিগারেট কোম্পানি এলাকার অটোচালক আতিকুল ইসলাম আতিক ও হারাগাছ পৌরএলাকার বানুপাড়া গ্রামের মমিনুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
হারাগাছ থানার এসআই জোতিষ চন্দ্র বর্মণ জানান, বিড়ির প্যাকেটে লাগানোর জন্য ছাপানো বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল হারাগাছ এলাকায় নিয়ে আসা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আরপিএমপি কমিশনার স্যারের নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন স্যারের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার রাতে হারাগাছ থানার নিউ সাহেবগঞ্জ মজুমদার রহমানের আলুর গোডাউনের সামনে অভিযান চালিয়ে বাটারিচালিত রিকশায় সোয়া আটান্ন লাখ টাকা মূল্যমানের নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। এ সময় সিগারেট কোম্পানি এলাকার ওই অটোচালককে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাকে ব্যান্ডরোল তৈরির ছাপাখানার সন্ধান পায় পুলিশ। পরে সিও বাজার এলাকায় অবস্থিত এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিং নামের ওই ছাপাখানায় রাতে অভিযান চালায় পুলিশ।
সেখান থেকে নকল ব্যান্ডরোল তৈরির প্লেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটক করা হয় ছাপাখানার মালিক তৌফিক হাসান তপুকে। তিনি রংপুর অঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি বিনোদন উদ্যান ভিন্ন জগতের মালিক এসএম কামালের পুত্র। পরে তাকে জিজ্ঞাসাবাদে রংপুর জোনে ছোট ছোট নতুন বিড়ি কারখানার মালিকদের কাছে নকল ব্যান্ডরোল সরবরাহকারী বানুপাড়া গ্রামের মমিনুল ইসলামকে আটক করা হয়। তিনি হারাগাছ পৌর এলাকার বানুপাড়া গ্রামের নুরু মিয়ার পুত্র।
এদিকে এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপু জানিয়েছেন, তাদের মালিকানাধীন ছাপাখানা হারাগাছের বালাটারি রামেগোবিন্দ এলাকার সিরাজুল ইসলামের পুত্র রবিউল ইসলাম রুবেলকে (৩০) ভাড়া দিয়েছেন।
এদিকে পুলিশের সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে রংপুর জোনের এনবিআরের নিবন্ধন নেওয়া নতুন ছোট ছোট অসাধু বিড়ি কারখানার মালিকরা নকল ব্যান্ডরোল সরবরাহকারী সিন্ডিকেটদের সঙ্গে আঁতাত করে বিড়ি প্যাকেটে নকল ব্যান্ডরোল লাগিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।
রংপুর মেট্রোপলিটন সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। আটক এসকে প্রেস অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক তৌফিক হাসান তপুসহ তিনজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকালে রংপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, নকল ব্যান্ডরোল ছাপানো ও সরবরাহে জড়িত সিন্ডিকেটটিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছেন।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



