• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

রংপুরে ঘাঘট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মে ২০২১  

Find us in facebook

রংপুরে ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম নামে ২ ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রংপুর সদর উপজেলার হোসেননগর এলাকায় ঘাঘট নদী থেকে খননযন্ত্র দিয়ে কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।  এ সময় অবৈধভাবে বালু উত্তোলন কাজে যুক্ত মেশিন জব্দ করা হয়। পরে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম নামে দুই জনকে দুই লাখ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, ' ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল স্থানীয় একটি চক্র। খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে খননযন্ত্র জব্দসহ বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Place your advertisement here
Place your advertisement here