রংপুরে কৃষিজমি থেকে অবাধে চলছে বালু উত্তোলন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
রংপুর নগরীর পরশুরামে ব্যক্তিমালিকাধীন কৃষিজমি দখলে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে আবাদি জমি নষ্ট হয়ে জলাশয় সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। প্রায় দুই কিলোমিটার লম্বা পাইপ টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় মাসের পর মাস ড্রেজার মেশিন দিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করছে মহলটি।
বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়সহ রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় এলাকাবাসী।
খোঁজ নিলে স্থানীয়রা জানান, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পয়ধর মৌজার হারাটি গ্রামের কাইয়াগিলির দোলায় মৃত আবদুস সালামের ছেলে কামরুজ্জামান ফারুকের পৈতৃক জমি পার্শ্ববর্তী জলকর এলাকার শাহীন হোসেন তার দলবল নিয়ে নিয়ে রেখেছেন। সেখানকার ২৭০ শতাংশ জমি থেকে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তোলন করছেন শাহীন ও তার লোকেরা। এতে হুমকির মুখে পড়েছে আবাদি জমি।
সরেজমিনে দেখা গেছে, কাইয়াগিলির দোলার বিস্তীর্ণ ফসলি জমির মাঝখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন শাহীন হোসেন। এতে ওই কৃষিজমির মাঝখানে জলাশয়ের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। চাষাবাদও অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙন দেখা দিয়েছে কৃষিজমির পাড়গুলোয়। এতে বালু উত্তোলনের পরিধি বাড়তে থাকায় জমি হারানোর আশঙ্কা করছেন ওই জমির ওয়ারিশসহ স্থানীয় কৃষকেরা।
জমির মালিকানা দাবিকারী কামরুজ্জামান ফারুক অভিযোগ করে বলেন, জলকর এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত শাহীন হোসেন সম্পূর্ণ বেআইনিভাবে তাদের পৈতৃক জমি থেকে বালু উত্তোলন করে যাচ্ছেন। সেই বালু কাইয়াগিলির দোলা থেকে বুড়িরহাট কোবারু রোডে নির্মাণাধীন একটি প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিকভাবে বিক্রি করছেন। অনেকবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি। বরং শাহীন হোসেন প্রভাবে তার সাঙ্গপাঙ্গ ও মাস্তান বাহিনী দিয়ে ওই জমি দখলে নিয়ে এখন নিজের দাবি করে যাচ্ছেন। নিরুপায় হয়ে সরকারি বিভিন্ন দফতরে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার মিলছে না বলেও জানান তিনি।
একই এলাকার কৃষক আবদুল মান্নান, বন্দে আলী ও আতিয়ার রহমান বলেন, ব্যক্তিমালিকানাধীন কৃষিজমি বিনষ্ট করে লোহার পাইপ আর মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে শাহীন হোসেন। সেই বালু মেডিকেল পূর্ব গেট এলাকার নাজমুল আহসান সরকার ওরফে নাজু বাণিজ্যিক উদ্দেশ্যে কিনছেন। আমরা বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ডিসি, এসপি, মেয়রসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি, লিখিত দরখাস্তও দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত বালু উত্তোলন বন্ধ হয়নি। বরং আমাদেরও প্রভাবশালী শাহীন ও তার লোকেরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে।
এ নিয়ে মুঠোফোনে শাহীন হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, প্রয়োজন হলে সরেজমিনে অভিযোগ তদন্ত করে দেখেন। আমি বাইরে, গাড়িতে আছি। পরে কথা বলব। এ সময় তিনি বালু উত্তোলনের বিষয়টি এড়িয়ে যান।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) বিলকিস বেগম বলেন, কৃষিজমি থেকে বালু উত্তোলনের বিষয়টি আমি এর আগেও জেনেছি। কিন্তু ওই জমির মালিক কে বা কারা, তা আমার জানা নেই। আমাকে স্থানীয়রা অভিযোগ দিয়েছেন। একই অভিযোগ বিভিন্ন অফিসেও দিয়েছে। ঈদের পর বিষয়টি নিয়ে আলোচনা বসব।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


