রংপুরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, ভ্যাট আদায় ৩৩২ কোটি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯
Find us in facebook
রংপুর বিভাগের সাত জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে ভ্যাট। যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি। রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস থেকে জানা গেছে, ২০১৯-২০ অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ভ্যাট আদায় করা হয়েছে ৩৩২ কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় প্রায় সাড়ে ৪৬ কোটি টাকা বেশি। যা প্রবৃদ্ধির দিক দিয়ে ১৬ দশমিক ২২ শতাংশ বেশি।
গত অর্থ বছরে আদায় হয়েছিল ২৮৫ কোটি টাকা। গত বছরের অক্টোবর মাসে আদায় হয়েছিল ৭৬ কোটি টাকা। এবার অক্টোবর মাসে আদায় হয়েছে ১০১ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ২৪ কোটি টাকা বেশি। প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ২৪ শতাংশ।
অপরদিকে বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার ও সরকারের রাজস্ব ফাঁকি দেয়াসহ বিভিন্ন অপরাধে ১৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রংপুর কাস্টমস বিভাগ।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে, রংপুরের হারাগাছের সিরাজ বিড়ি, যমুনা বিড়ি, আসিফ বিড়ি, হরিণ বিড়ি, মেনাজ ও পদ্ম বিড়ি, পঁচা বিড়ি, রাখি ও মরিয়ম বিড়ি, শিকারী ও সাহেব বিড়ি, আশা ও মুক্তা বিড়ি, সাগর বিড়ি, হাকিম বিড়ি তিস্তা বিড়ি, নীলফামারীর ডিমলার ফারুক বিড়ি, ও দিনাজপুরের বিরলের হরিণ বিড়ি। এছাড়াও মূল্য সংযোজন কর ফাঁকি দেয়ায় ৪৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে কাস্টমস বিভাগ রাজস্ব আদায় করেছে প্রায় ১৫ লাখ টাকা।
আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড় জেলার ১৮ প্রতিষ্ঠানকে সরকার কর্তৃক ঘোষিত সর্বোচ্চ মূল্য সংযোজন কর প্রদান করায় পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে রংপুরের তিনটি প্রতিষ্ঠান রয়েছে বলে রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিস থেকে জানা গেছে। অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার প্রদান করবেন সমাজকল্যাণ মন্ত্রী।
রংপুর বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের কমিশনার শওকত আলী সাদী জানান, রংপুর বিভাগের সাত জেলায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। যাতে করে প্রকৃত বিড়ি ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে পারেন। প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। এতে করে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাচ্ছে।
- ‘গণবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’
- ঐক্যফ্রন্টের ভূমিকায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা
- দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
- বন্যায় এ পর্যন্ত ১১,৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা ও বন্যা মোকাবেলায় শেখ হাসিনার যত সাফল্য
- বাংলাদেশের ত্রাণসামগ্রী লেবানন সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর
- অশ্রুঝরা আগস্ট: বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধু
- করোনা মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
- নীলফামারীতে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্ট আটক
- গাইবান্ধায় কাঁদা মাটিতে কৃষকরা বুনছেন স্বপ্নের আমন চারা
- করোনা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত দেশের চার কোম্পানি
- মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার
- সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
- হাওরের বুক চিরে নান্দনিক সড়ক
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের মহাকাশ যুগ
- ‘রাজনীতিতে রক্তপাতকারীদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ’
- সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী
- প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- নতুন প্রযোজনা দিয়ে সিনেমায় ফিরব: চিত্রনায়িকা ববি
- লেবানন সরকারের পদত্যাগ পত্র গ্রহন করেছেন প্রেসিডেন্ট আউন
- আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা বাফুফে নির্বাচন
- যে কুফরী বাক্যগুলো থেকে বিরত থাকা জরুরি
- নীলফামারীতে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
- সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জন্মাষ্টমী পালিত
- উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- অবৈধ হাসপাতালের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ


