রংপুর অঞ্চলের প্রধানসহ অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১
Find us in facebook
ঘুমের ওষুধ খাইয়ে অটোবাইক ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অজ্ঞান পার্টি রংপুর অঞ্চলের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এ সময় তাদের থেকে ব্যাটারিচালিত দুটি অটোবাইক, একটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ও ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গতকাল বুধবার গভীর রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম।
গ্রেফতাররা হলেন, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের আব্দুল ওহাবের ছেলে ও অজ্ঞান পার্টি রংপুর অঞ্চলের প্রধান নুর আলম, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের রশিদ বেপারীর মেয়ে সাথী আক্তার সুমাইয়া ও বরিশাল জেলার বাকেরগঞ্জের স্বপন জমারদারের মেয়ে সাথী আক্তার সুমি।
জেলা গোয়েন্দা বিভাগের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অজ্ঞান পার্টির সদস্য সাথী আক্তার ও আক্তার সুমি গত ১২ মার্চ অটোবাইক চালক আব্দুর রাজ্জাককে জুস পান করায়। জুস খাওয়ার পর রাজ্জাক অজ্ঞান হয়ে পড়লে তাকে রাস্তার পশে ফেলে অটোবাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন আব্দুর রাজ্জাক মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। রাজ্জাক পীরগঞ্জ উপজেলার পদ্মহারপুর গ্রামের মফেজ উদ্দিনের ছেলে।
অভিযোগের সূত্র ধরে বুধবার গভীর রাতে মিঠাপুকুর উপজেলার ভাংনী থেকে অজ্ঞান পার্টির রংপুর অঞ্চলের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাটারিচালিত অটোবাইক, একটি অটোরিকশা, একটি মোটরসাইকেল, সাতটি চোরাই মোবাইল, ৫০ হাজার টাকাসহ চোরাই কাজে ব্যবহৃত ৪টি সেলাইরেঞ্জ, ১টি পাইপরেঞ্জ ও ২টি স্টাররেঞ্জ উদ্ধার করা হয়।
অজ্ঞান পার্টি রংপুর অঞ্চলের প্রধান নূর আলম ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে বলেন, তারা প্রথমে যাত্রী বেশে অটোবাইক, অটোরিকশা বা মোটরসাইকেল ভাড়া করে। তারপর চালকের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে।
এরপর সুবিধামতো স্থানে নিয়ে চালককে ফেলে রেখে অটোবাইক, মোটরসাইকেল, অটোরিকশা, মোবাইল ও টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায়। পরে ওই সব জিনিসপত্রের রং পরিবর্তন করে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়। তারা গত দুই মাসে এমন ১৬টির বেশি ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মিঠাপুকুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- রংপুরে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে আটক ১
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


