ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৯ জনে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৯ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
আমরা শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায়- প্রধানমন্ত্রী সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
১২৫

মিঠাপুকুরে আহত যাত্রীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে ভাড়া কম দেওয়ায় চলন্ত দ্বিতল বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

রবিবার (৬সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের দমদমা তারাগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই যাত্রীর নাম জীবন। তার বাড়ি রংপুর সদর উপজেলার পাগালাপীর এলাকায় বলে জানাগেছে।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর শঠিবাড়ি ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, ভাড়া কম দেওয়ার কারণে এক যাত্রীকে দ্বিতল বাস থেকে ফেলে দেওয়া হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বাসের হেলপার ভাড়া চেয়েছিল ২৫ টাকা। ওই যাত্রী দিয়েছিল ২০ টাকা। ৫ টাকা কম দেওয়ায় বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। দ্বিতল বাসটি পীরগঞ্জ থেকে পাগলাপীর যাচ্ছিল। তবে, বাসটি আটক করা সম্ভব হয়নি।

এসময় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং তাদেরকে ধন্যবাদ জানান।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর