• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

করোনার (কভিড-১৯) প্রকোপের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে দেশের মাধ্যমিক (ষষ্ঠ থেকে নবম) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে। 

শুক্রবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর আগে গত ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

গতকালের আদেশে বলা হয়েছে, 'দেশে করোনাভাইরাস মহামারির বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো'।

গত বছর দেশে করোনা সংক্রমণের পর থেকে বন্ধ থাকায় মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণিশিক্ষকের কাছে জমা দিতে হতো। শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়।

চলতি শিক্ষাবর্ষ এ কার্যক্রম শুরু করা হয়। কিন্তু করোনা মহামারি প্রকট আকার ধারণ করায় অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।

Place your advertisement here
Place your advertisement here