মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না- আরপিএমপি কমিশনার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
মাদক দিয়ে নিরাপরাধ কাউকে ফাঁসানোর চেষ্টা করলেও, সেই পুলিশ সদস্যকে বিদায় দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।
তিনি বলেছেন, এখন পর্যন্ত রংপুরে মেট্রোপলিটন পুলিশের কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়নি। তবে যদি কোন পুলিশ সদস্য নিরাপরাধ কাউকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে এ ব্যাপারে এক চুল ছাড় দেয়া হবে না। অভিযুক্ত পুলিশ সদস্যকে বিদায় দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর লিটন রংপুর ইন’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ কমিশনার বলেন, রংপুর নগরীর মানুষ যাতে নিরাপদে চলতে পারে, বাস করতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান কাজ। মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এটা যদি পুলিশও হয়, তবু ছাড় নেই। কোন পুলিশ সদস্য মাদক সেবন করলে প্রথমত তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। দ্বিতীয়ত তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আবদুল আলীম বলেন, বিগত দুই বছরে মহানগরবাসীর প্রত্যাশা অনুযায়ী তাদের নিরাপত্তা বিধান ও আইনগত সেবাসহ আইনশৃংখলা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সব গুরুত্বপূর্ণ ও আলোচিত হত্যাকান্ডের রহস্য উন্মোচন খুনিদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। গত এক বছরে এক হাজার সাতটি মামলা রুজু হয়েছে। এরমধ্যে ৭৮৩টি মামলার তদন্ত সমাপ্ত করে নিষ্পত্তি করে ১ হাজার ২০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ট্রাফিক বিভাগ এক বছরে ৬০ হাজার ৯৪২টি মামলা রুজু করে ২ কোটি দশ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে। এছাড়াও করোনা মহামারীর সময় হ্যান্ড স্যানিটাইজার তৈরী, মাস্ক সরবরাহ, অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, মুজিববর্ষের বিভিন্ন কার্যক্রম ও বৃক্ষ রোপণসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন, রংপুর মেট্রোপলিটন আদালতের গেজেট পাশ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কার্যক্রমও শুরু হবে। এতে করে মামলার জট কমে আসবে এবং বিচারকার্য আরো সহজ হবে।
এসময় তিনি বলেন, আগামী বছরের প্রথম কাজ হলো পুরো নগরীর রাস্তা বিশেষ করে হাজিরহাট থেকে দমদমা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা। এতে করে সড়ক দূর্ঘটনা রোধ, ছিনতাই, ডাকাতিসহ অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বক্কর সিদ্দীক, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ আহম্মেদ ও উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
সাংবাদিক সম্মেলন শুরুর পূর্বে সাফল্য ও গৌরবময় সেবার দুই বছর শিরোনামে একটি থিম সং এবং বিগত দুই বছরের বিভিন্ন কর্মকান্ড, অপরাধ দমন, মাদক উদ্ধার, অভিযানসহ বিভিন্ন অপরাধিদের গ্রেফতার ও পুলিশের সেবামূলক কর্মকান্ডের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
- রংপুরে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন
- ২০২১ সালের ডিসেম্বরে পদ্মাসেতুতে চলবে ট্রেন- রেলমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৫৪০, সুস্থ ২১৩৯
- পঞ্চগড়ে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
- লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
- গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিক্রি করা সন্তান ফিরে পেল মা
- বীরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- পঞ্চগড়ে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
- দিনাজপুরে ‘চকলেট বিক্রেতা’ নারী ৭ বছরেই কোটিপতি!
- প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
- বিএনপিতে ষড়যন্ত্রের রাজনীতি ও দ্বিচারিতা স্পষ্ট- কাদের
- জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশিত
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর: ২৪ দিন বাড়ল আকামার মেয়াদ
- আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
- ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ
- করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে
- দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে- অর্থমন্ত্রী
- সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী
- ‘ধানের শীষ খুন, জঙ্গিবাদ, ধর্ষণ ও লুটপাটের প্রতীক’
- ‘অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে’
- প্রথমবারের মতো দেশে উন্নয়ন প্রকল্পের কর্মীদের জন্য হাসপাতাল
- বিএনপির রাজনীতিতে নিখোঁজ ‘ডার্টি ম্যান’ শফিক রেহমান
- আন্তর্জাতিক অঙ্গনেও দেউলিয়া বিএনপি
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে পাঁচ জুয়াড়ি আটক
- সীমান্তে দুই বাংলার মানুষের এক মসজিদ
- কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি
- নীলফামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সৈয়দপুরে গৃহবধূসহ শিশু অপহরণ: ১ জনের যাবজ্জীবন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ





