মনোবল ও সাহস বাড়াতে নিয়মিত মেডিটেশন করুন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১
Find us in facebook
করোনাভাইরাসের সংক্রমণ আবারো বেড়ে চলছে। রেকর্ড পরিমাণ রোগী সনাক্তের পাশাপাশি মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেকেরই নাম। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখার বিকল্প নেই। দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার লকডাউন দিয়েছে। একমাত্র সচেতনতা বৃদ্ধিই পারে করোনাকে রুখতে।
বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি করোনা প্রতিরোধের প্রথম ধাপ হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের যে মারাত্মক লক্ষণ অর্থাৎ শ্বাসযন্ত্র এবং পরিপাকতন্ত্রের সংক্রমণ, সেগুলো সহজে প্রতিরোধ করা সম্ভব। সেই সঙ্গে এসময় মনোবল ও সাহস বৃদ্ধিরও প্রয়োজন রয়েছে।
ডা. আয়শা হান্না একজন সহযোগী অধ্যাপক। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে কর্মরত আছেন তিনি। করোনা লক্ষণ আছে অথবা নেই এমন সব রোগীকেই তিনি পরামর্শ দিয়েছেন নিয়মিত মেডিটেশন করার, যোগ ব্যায়াম করার। কারণ তিনি নিজে মেডিটেশন চর্চা করেন এবং এ সংক্রান্ত পড়াশুনা ও বাস্তব অভিজ্ঞতার আলোকে নিশ্চিতভাবে জানেন যে, মেডিটেশন চর্চা করলে রোগীর মনোবল ও সাহস আশাবাদ বেড়ে যায়। দূর হয় আতঙ্ক। ফলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। এসব কিছু বিবেচনা করে ডা. আয়শা হান্নার মত অনেক চিকিৎসকই এখন আতঙ্কমুক্তির জন্য পরামর্শ দিচ্ছেন মেডিটেশন করার।
এক বছরেরও বেশি সময় ধরে করোনা আতঙ্কিত করে রেখেছে মানুষকে। এর ফলে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে। এ ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এবং করোনাতঙ্ককে জয় করার জন্য চিকিৎসকরা এখন পরামর্শ দিচ্ছেন মেডিটেশন বা ধ্যান চর্চা করার জন্য। মেডিটেশন আসলে এক ধরনের ব্যায়াম। মনের ব্যায়াম। পাশাপাশি যোগ ব্যায়াম অর্থাৎ শরীরের ব্যায়াম তো আছেই।
সারা বিশ্বের মত বাংলাদেশেও মানুষের মাঝে গত এক বছর ধরে মানসিক স্বাস্থের বিষয়ে অনেক বেশি সচেতনতা তৈরি হয়েছে। মানুষ বুঝতে শুরু করেছে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে না পারলে ভাইরাস থেকে নিস্তার নেই। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কোটি কোটি ভাইরাস আশে পাশে দিয়ে ঘোরাঘুরি করলেও কিছু করতে পারবে না।
মেডিটেশনের দিকে আগ্রহী হওয়ার সেটাই প্রধান কারণ। কেননা, মেডিটেশন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা যে বাড়ে তা এখন চিকিৎসা বিজ্ঞানের গবেষণাতেই প্রমাণিত। পাশাপাশি, মেডিটেশনের ফলে এড্রিনালিন হরমোনের প্রবাহ কমে। এই হরমোন দেহ-মনে ভয় আতঙ্ক সৃষ্টি করে। অর্থাৎ মেডিটেশন করলে অবধারিতভাবেই আতঙ্ক কমে যায়। আতঙ্ক কমে গেলে সুস্থতার সামর্থ্যও বেড়ে যায়।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার দেবাশীষ চক্রবর্তী। করোনা এবং করোনাতঙ্ককে কীভাবে মোকাবেলা করেছেন তিনি তা বললেন খুব দৃঢ়তার সাথে– ‘মানুষ যখন ভয় পায় তখন তার ইমিউন সিস্টেম কিন্তু ভালোভাবে কাজ করে না। ফলে যেকোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরকে ক্ষতিগ্রস্থ করে ফেলে। তাই আমাদের শরীর আর রোগ প্রতিরোধ করতে পারে না। নিয়মিত মেডিটেশন ও যোগব্যায়াম করায় এই ভয়কে আর ভয় মনে করছি না। বুঝতে পারছি যে, বনের বাঘে খায় না; মনের বাঘে খায়। ভয় পেলে অসুস্থতা আসবে এবং আমরা অসুস্থ হয়ে যাব’।
দেবাশীষ চক্রবর্তীর মত সচেতন অনেক মানুষ তাই খুঁজে নিয়েছেন বিকল্প কিন্তু কার্যকর সমাধান। মেডিটেশন হল সেই কার্যকর সমাধান, সেই মোক্ষম দাওয়াই।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


