বেরোবি ভিসির পর এবার ট্রেজারারকে লিগ্যাল নোটিশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ জুন ২০২১
Find us in facebook
অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য হিসেবে পরিচয় না দিতে নোটিশের মাধ্যমে সতর্ক করার পর এবার বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার অধ্যাপক ড. হাসিবুর রশিদের বিরুদ্ধে সকল বে-আইনি ও শাস্তিযোগ্য আর্থিক দুর্নীতির কারণে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৬ জুন) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমানের পক্ষে বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী খন্দকার রফিক হাসনাইন এ নোটিশ দেন। এতে আগামী ৩ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ট্রেজারারকে পাঠানো ওই নোটিশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ও সচিবসহ বিশ্ববিদ্যালয়ের সকল সিন্ডিকেট সদস্যদের পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের আর্থিক দুর্নীতি ও অনিয়মের বিষয়ে নোটিশে বলা হয়েছে, হাসিবুর রশিদ ট্রেজারার হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে সাবেক ভিসি ড. কলিমউল্লাহ’র দুর্নীতি ও অবৈধ সকল কর্মকাণ্ডের আর্থিক অনুমোদন দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতির দেওয়া নিয়োগের সকল শর্ত অমান্য করে চলেছেন। এছাড়া তিনি নিজেও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে নোটিশে উল্লেখ করা হয়।
ওই নোটিশে বলা হয়, হাসিবুর রশিদ ট্রেজারার হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবৈধভাবে দায়িত্ব গ্রহণ করেছেন যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ২০০৯ আইনের সাথে সাংঘর্ষিক। এই আইনের ধারা ১৩ অনুযায়ী ট্রেজারার পদটি শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট। ট্রেজারার হিসেবে তিনি সাবেক ভিসি ড. কলিমউল্লাহ’র সকল অবৈধ কর্মকাণ্ডের আর্থিক অনুমোদন দিয়ে চলেছেন। এ ছাড়া, হাসিবুর রশিদ মিথ্যা, ভুয়া ও জাল ভাউচার দিয়ে অবৈধ বিল তৈরি করে নিজে আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং অন্যান্যদেরকেও লাভবান হতে সাহায্য করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ট্রেজারারের উপস্থিতি সত্বেও স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও জাতীয় পতাকা অবমাননার মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে হাসিবুর রশিদ নীরব ভুমিকায় ছিলেন। রাষ্ট্রপতির দেওয়া দায়িত্বকে অবহেলা করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভিসিবিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’ চলতি বছরের ১৩ মার্চ ট্রেজারার হাসিবুর রশিদ এবং ড. কলিমউল্লাহ’র বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ৭৯০ পৃষ্ঠার ১১১টি অভিযোগ সংবলিত শ্বেতপত্র প্রকাশ করে। সেখানে ‘দুর্নীতির সহযোগী’ হিসেবে উল্লেখ করে ট্রেজারার হাসিবুর রশিদের নামও উঠে এসেছে। এ ছাড়া, ট্রেজারার হাসিবুর রশিদসহ ড. কলিমউল্লাহ’র দুর্নীতির সহযোগীদের অপসারণের জন্য সম্প্রতি ক্যাম্পাসে বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ বিষয়ে ট্রেজারার হাসিবুর রশিদ বলেন, ‘আমি এখনো কোনো লিগ্যাল নোটিশ পাইনি। আমার নামে আর্থিক অনিয়মের অভিযোগ সঠিক নয়। বরং আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
ট্রেজারার হয়েও অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের বিষয়ে হাসিবুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনের ১৩ (২) তে উল্লেখ আছে ভিসির ক্ষমতাবলে ট্রেজারারকে দেওয়া অতিরিক্ত দায়িত্ব পালন করতে বাধ্য।
এর আগে, শনিবার (৫ জুন) ড. কলিমউল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে পরিচয় না দেওয়া, ভিসি পদের কোনো কার্যক্রম না চালানো, ফাইলে স্বাক্ষর না করা, বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা গ্রহণ না করাসহ সিন্ডিকেট ও বিভিন্ন সভা থেকে বিরত থাকার জন্য সতর্ক করে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী খন্দকার রফিক হাসনাইন।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



