• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

বদরগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে বাঁশশিল্প

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

Find us in facebook

সভ্যতার শুরু থেকে মানুষের দৈনন্দিন জীবনের নানারকম চাহিদা পূরণ করে আসছে বাঁশ। গ্রামগঞ্জে বাঁশ দিয়ে তৈরী হয় মানুষের নিত্যনৈমত্তিক জীবনের নানারকম উপকরণ। নানা প্রতিকূলতায় বদরগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে  বাঁশশিল্প।

রামচন্দ্রপুর গ্রামের মন্টু চন্দ্র (৮২) জানান, গ্রামে আগের মতো আর বাঁশ পাওয়া যায় না। দূর থেকে বেশি দামে বাঁশ সংগ্রহ করতে হয়। তাছাড়া এসব জিনিসের কদর কমে গেছে। এজন্য অনেকেই পূর্বপুরুষের এই পেশা ছেড়ে দিচ্ছেন।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আজিজার রহমান জানান, মাঝেমধ্যে তাদের ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য-সহযোগিতা করা হয়, তবে তা যথেষ্ট নয়।

বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট জানান, ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে এই শিল্পের সঙ্গে জড়িতদের উপকার হতো।

Place your advertisement here
Place your advertisement here