• বুধবার   ১২ মে ২০২১ ||

  • বৈশাখ ২৮ ১৪২৮

  • || ২৮ রমজান ১৪৪২

সর্বশেষ:
রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে-প্রধানমন্ত্রী যেকোনো দুর্যোগে মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী: হুইপ ঠাকুরগাঁওয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির খাদ্য সামগ্রী বিতরণ নীলফামারীতে ২৫০ পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সহায়তা রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ডিপোতে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে

বদরগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

Find us in facebook

রংপুরের বদরগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হওয়ার পর এ ঘোষণা দেন ইউএনও নবীরুল ইসলাম। 
তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় বদরগঞ্জ উপজেলার কোনো মানুষ বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে কোনো মানুষ বদরগঞ্জ উপজেলায় প্রবেশ করতে পারবেনা। 

তিনি বলেন, লকডাউন কার্যকর করতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগেই চেকপোস্ট বসানো হয়েছে। বর্তমানে চেকপোস্টের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। 

বুধবার উপজেলার কালুপাড়া ইউপির বৈরামপুরে মালয়েশিয়া ফেরত এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরদিন বৃহস্পতিবার উপজেলার কুতুবপুর ইউপির দক্ষিণ বাওচণ্ডি খিয়ারপাড়ায় তাবলিগ জামায়াত থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

মালয়েশিয়া ফেরত ওই যুবক বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং তাবলিগ জামায়াত ফেরত ব্যক্তি রংপুর মেডিকেলের আইসোলেশনে রয়েছেন। 

Place your advertisement here
Place your advertisement here