ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৮০

ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ৬-১ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত আছে টমাস টুখেলের দলটি।

ম্যাচ শুরুর ৪৭ সেকেন্ডের মাথায় ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ত্রয়োদশ মিনিটে মুঁনির গোলে সমতায় ফেরে দিজোঁ। তবে ৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ফের এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে হেডে ব্যবধান বাড়ান চিয়াগো সিলভা। ৫৫তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবাপের ক্রস পেয়ে পাবলো সারাবিয়া স্কোরলাইন ৪-১ করলে পিএসজির জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

৮৬তম মিনিটে স্বাগতিক ডিফেন্ডার কলিবালি আরেকটি আত্মঘাতী গোল করে বসেন। আর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।

Place your advertisement here
Place your advertisement here
খেলা বিভাগের পাঠকপ্রিয় খবর