প্রধানমন্ত্রীর উপহার `বাড়ি` পাচ্ছে আরো ৫৩ হাজার ৫০০ পরিবার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
দেশের আরো ৫৩ হাজার ৫০০টি পরিবারের মুখে হাসি ফুটবে। কারণ তাদের আর যেখানে সেখানে আশ্রয় খুঁজতে হবে না। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্র গৃহহীন ও ভূমিহীন পরিবার এসব নতুন আধা-পাকা বাড়ি পাচ্ছে। আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে নতুন এসব বাড়ি হস্তান্তর করা হবে। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।
সোমবার (৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে আগামী জুন মাসের শুরু থেকে দ্বিতীয় ধাপে নির্মিত বাড়িগুলো বিতরণ শুরু করার পরিকল্পনা হয়।
আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজের অগ্রগতি তুলে ধরেন আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন। বৈঠকে সব বিভাগীয় কমিশনার, উপকমিশনার (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।
বৈঠকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কোনোরকম ব্যত্যয় ছাড়া গুণগতমান ঠিক রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়।
আগামী বছর সরকার গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ১ লাখ ২৫ হাজার বাড়ি বিতরণ করবে। বর্তমানে দ্বিতীয় ধাপের বাড়িগুলো নির্মাণের পাশাপাশি আগামী বছর যে ১ লাখ ২৫ হাজার বাড়ি দেবে সরকার তা নির্মাণে এখন থেকে প্রস্তুতি নিতে বলা হয় মাঠ প্রশাসনের কর্মকর্তাদের।
বাড়ির গুণগতমান নিশ্চিত করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস বলেন, গুণগতমানের বিষয়ে কোনো আপস করা হবে না। যদি কোনো ব্যত্যয় পাওয়া যায় আমরা জিরো টলারেন্স দেখাব।
'গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি পৃথিবীতে বিরল মডেল। অসহায় মানুষের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া এ কর্মসূচির সঙ্গে প্রধানমন্ত্রীর আবেগ মিশে আছে। তিনি প্রতিনিয়ত এর খোঁজ'খবর রাখেন'। সভায় আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের একটি ডাটাবেজ তৈরি করতে বলেন মুখ্যসচিব।
কাজে কোনো অসঙ্গতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টদের সর্তক করেন তোফাজ্জল হোসেন মিয়া।
দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন এবং গৃহহীন পরিবারগুলোকে দেওয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০টি বাড়ি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে ৩ হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯টি বাড়ি দেওয়া হবে ভূমিহীন ও গৃগহীনদের
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


