ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৯ জনে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৯ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
আমরা শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায়- প্রধানমন্ত্রী সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
৮৩

প্রকৃতি প্রেমীদের ভিড় বেড়েছে নদীর তীরে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ আগস্ট ২০২০  

Find us in facebook

প্রকৃতি প্রেমীদের ভিড় বেড়েছে নদীর তীরে। এখন নদীর তীর ঘেঁষে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কোনো উপলক্ষ্য ছাড়াই এখানে দেখা মিলবে নানান বয়সী মানুষের পদচারণা। বর্ষাকাল আর বন্যার পানিতে যৌবন ফিরে পাওয়া তিস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় আছে ভ্রমণ পিপাসুদের। 
খোঁজ নিয়ে জানা গেছে, বেক্সিমকোর অঙ্গপ্রতিষ্ঠান তিস্তা সোলার লিমিটেড দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্রটি পীরগাছার ছাওলা ইউনিয়েনে নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে ২০০ মেগাওয়াটের এ প্রকল্পের জন্য দুই উপজেলার প্রায় ১ হাজার একর জমি অধিগ্রহণ করে, তা ভরাট করা হয়েছে। বাঁধের মতো তৈরি করা হচ্ছে দীর্ঘ সড়ক।

বর্তমানে এই প্রকল্প এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনা থাকে। নদীর বুকে নৌকার ছুটে চলা আর বিকেল বেলা আকাশে মেঘের রঙিন রূপ, মনে দোলা দেয়। শিল্পীর রঙ তুলিতে আঁকা ছবির মতোই যেন এখানকার আকাশ। রঙিন মেঘ আর নদীর রুপ অসাধারণ। নদীর কোল ঘেঁষে বাঁধের মতো সড়ক ধরে হাটতে হাটতে হারিয়ে যেতে মন চাইবে। কিন্তু এখানে হারিয়ে যাওয়া মানা। আর সন্ধ্যালগ্নে লাবণ্য লুকিয়ে মেঘের রঙ পরিবর্তনও বিমোহিত করে প্রকৃতি প্রেমীদের।
শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আসেন জলমগ্ন নদী দেখতে। কেউবা আসেন নদী তীরে বসে একটু হিমেল হাওয়ায় গা ভাসাতে। অনেকে আবার রংপুরের বাহিরে থেকেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন।

এ ব্যাপারে স্থানীয় সংবাদ কর্মী আমিনুল ইসলাম জুয়েল জানান, তিস্তা, ঘাঘট ও বুড়াইল নদ-নদী বেষ্টিত পীরগাছাতে তেমন কোনো বিনোদন কেন্দ্র নেই। তবে দর্শনীয় স্থান হিসেবে তিনটি জমিদার বাড়ি, দেবী চৌধুরাণীর পুকুর, বিরবিরিয়ার বিল, তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ এবং সৈয়দপুর ও পাওটানাতে নদী তীরে বোল্ডারপার রয়েছে। এসব স্পটের সাথে এখন নতুন করে নির্মাণাধীন সৌর বিদ্যুৎ কেন্দ্রটি যোগ হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর