• শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১০ ১৪২৭

  • || ০৮ সফর ১৪৪২

১৮৩

পুলিশ সপ্তাহে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম গ্রহণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

Find us in facebook

'মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার' এ প্রতিপাদ্য পুলিশ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের নির্দেশে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন সড়ক মোড়ে ব্যানার লাগানো, থানা ভবনে আলোকসজ্জা ও পুলিশ সদস্যদের বিশেষ খাবারের ব্যবস্থা। গতকাল রবিবার উদ্বোধনী দিনে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্ট,  থানা মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ব্যানার লাগানো ও থানা ভবনে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়াও সোমবার (৬ জানুয়ারী) দুপুরে থানা পুলিশ সদস্যদের জন্য থানা ভবনে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, মুজিব বর্ষের  অঙ্গীকার বাস্তবায়নে আমরা সর্বদাই স্বচেষ্ট এবং সে লক্ষেই থানা পুলিশ কাজ করে যাচ্ছে। 

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর