ব্রেকিং:
ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১২ ১৪২৭

  • || ০৯ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
২০৮

পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়ি বাড়ি যাচ্ছে খাবারের গাড়ি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

Find us in facebook

হতদরিদ্র, নিম্ন ও স্বল্প আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসন। উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের ঘরে রাখতে এ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম এ মমিন।

এ ব্যাপারে ইউএনও মমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতন মানুষের মতো কর্মহীন মানুষও যেন সঙ্গরোধে থাকে, এজন্য তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। অনেক দিনমজুর, অসহায় শ্রমজীবী মানুষ রুটিরুজির তাগিদে বাইরে বের হচ্ছেন। আমরা তাদের ঘরে ফিরিয়ে নিতে কার্যক্রম শুরু করেছি। গাড়ি নিয়ে খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পীরগঞ্জের বিভিন্ন ইউনিয়নের খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সঙ্গে খুশি কর্মহীন অসহায় দুঃস্থ মানুষরাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই দিনে রাতে বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় ডাক দিচ্ছেন। দুয়ারে এলেই দেওয়া হচ্ছে খাবার। মঙ্গলবার দুপুরে বিভিন্ন স্থানে ১শ’ ২০ জন হতদরিদ্র ক্ষুধার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন।

এ সময় প্রাণঘাতী করোনার প্রভাবে দেশে সৃষ্ট দুর্যোগে উপজেলার বিভিন্ন প্রশাসনিক দফতর, চিকিৎসক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ বৃত্তবানরা এগিয়ে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউএনও মমিন।

তিনি বলেন, সরকার আপনাদের পাশে আছে। বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। আপনারা ঘর থেকে বের হবেন না। পর্যাপ্ত খাবার আছে, পর্যায়ক্রমে সবখানে খাবার বিতরণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর