পার্বতীপুরে লাভের পথে মধ্যপাড়া পাথর খনি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জুন ২০২১
Find us in facebook
দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি পরপর তিন বছর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত বছরের আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত নয় মাসে ১১ লাখ ১২ হাজার ৫০০ মে.টন পাথর বিক্রি থেকে রাজস্ব আয় করেছে প্রায় ২৫৬ কোটি টাকা।
বিগত দুই অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে আরো বেশি মুনাফা হবে বলে আশাবাদী খনি কর্তৃপক্ষ। খনির উৎপাদন, পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পূর্ণমাত্রায় পাথর উৎপাদন করায় পর পর তিন বছর ধরে লাভের ধারা অব্যাহত রয়েছে।
এদিকে, নিয়মিত ঠিকাদার নিয়োগের উদ্যোগ নিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক দরপত্র আহবান করে এমজিএমসিএল। করোনার কারণে দরপত্র দাখিলের সময় কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ তা ২০ জুন করা হয়। নতুন ঠিকাদার নিয়োগ করা হলে খনির পাথর উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে, অব্যাহত লোকসানের মুখে বন্ধ হওয়ার উপক্রম হলে মধ্যপাড়া খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয় বেলারুশের জেএসসি ট্রেস্ট সকটোস্ট্রয় ও দেশীয় প্রতিষ্ঠান জার্মানিয়া করপোরেশন লিমিটেড নিয়ে গঠিত জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামকে (জিটিসি)।
উত্তর কোরিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান নামনাম এর রেখে যাওয়া বেশীরভাগ মাইনিং যন্ত্রপাতি পুরাতন এবং আয়ুস্কাল শেষ হয়ে যাওয়া যন্ত্রপাতি ব্যবহার উপযোগী করে ২০১৪ সালে ২৪ ফেব্রুয়ারি পাথর উত্তোলন শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি।
নানা প্রতিকূলতা কাটিয়ে বেলারুশের খনি বিশেষজ্ঞ এবং দেশীয় প্রকৌশলীসহ প্রায় সাড়ে ৭শ’ খনি শ্রমিক নিয়ে তিন শিফট চালু করে প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের সক্ষমতা অর্জন করে জিটিসি।
পাথর উৎপাদনে নতুন রেকর্ড গড়ার মাধ্যমে জিটিসি মধ্যপাড়া খনিকে লোকসানের হাত থেকে প্রথমবারের মতো লাভের মুখ দেখায় ২০১৮-১৯ অর্থবছরে। ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে খনিটি যথাক্রমে ৭ কোটি ২৬ লাখ টাকা ও ২২ কোটি টাকা মুনাফা অর্জন করে।
এদিকে, সময়মত বিদেশ থেকে প্রয়োজনীয় খনন যন্ত্র আমদানি না করায় খনন যন্ত্রের অভাবে ২০১৫ সালে পাথর উৎপাদন বন্ধ হয়ে যায়।
জিটিসি’র মতে প্রয়োজনীয় খনন যন্ত্রের অভাবে তারা ৩ বছর খনিটি পরিচালনা করতে পারেনি। এ জন্য মধ্যপাড়া খনি কর্তৃপক্ষকে দায়ী করে জিটিসি তিন বছর সময় এবং যন্ত্রাংশ ক্রয় বাবদ ৩০৩ কোটি টাকা দাবি করে। বিষয়টি এক পর্যায়ে আরবিটেশন ট্রাইবুনাল পর্যন্ত গড়ায়।
আরবিটেশন ট্রাইবুনাল স্থিতিবস্থা দিলে তা জিটিসি’র পক্ষে যায়। জিটিসির সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হয়ে যায় ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি। খনন যন্ত্রপাতির অভাবে নিরবিচ্ছিন্নভাবে খনি উন্নয়ন ও পাথর উত্তোলন ব্যহত হয় এবং চুক্তির বেশিরভাগ সময় পাথর উত্তোলন না করে বসে থাকতে হয় জিটিসিকে।
জিটিসির সঙ্গে মূল চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও পেট্রোবাংলা বিকল্প কোনো ঠিকাদার নিয়োগ দিতে না পারায় জিটিসি’র চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়। জিটিসি’র সঙ্গে সাইট লেটার এগ্রিমেন্ট সাক্ষরিত হয় ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি। চুক্তি কার্যকর হয় ২৯ জুলাই। নতুন চুক্তি অনুযায়ী এক বছরে জিটিসি ১.১ মিলিয়ন মেট্রিক টন পাথর উৎপাদন করে দিবে। জিটিসি ১০ মাসেই সে লক্ষ্যমাত্রা অর্জন করে।
জিটিসি খনি পরিচালনার পাশাপশি খনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাশাপাশি খনির প্রধান গেটের সামনে ‘চ্যারিটি হোম’ নামে একটি দাতব্য সংস্থা স্থাপন করে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছে। খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তাদের প্রতিমাসে শিক্ষা বৃত্তিও প্রদান করছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি জানান, খনির উৎপাদন অবস্থা ভালো থাকায় আমরা বিদ্যমান ঠিকাদারকে মেয়াদ বৃদ্ধির সুযোগ দিচ্ছি। তবে বর্তমান ঠিকাদারের কাজে দুর্বলতা পাওয়া গেলে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করা হবে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



