নীলফামারীর ইউএনও-জেলা প্রশাসকের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জুন ২০২১
Find us in facebook
নীলফামারী জেলার ছয় উপজেলার ইউএনওদের ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাৎসরিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করে একমত পোষন করেন।
এতে বলা হয়, এই চুক্তি স্বাক্ষরকারী উভয়পক্ষ নি¤œলিখিত বিষয়সমূহে বিধি সম্মত হয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। বাৎসরিক কর্মসম্পাদন চুক্তিপত্র মতে জেলার ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস্তবায়ন করতে চান- সেবা প্রত্যাশীদের জন্য সুপেয় পানি ও শৌচাগার নির্মাণ, ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, শতভাগ মিউটেশন কেস খতিয়ান হালনাগাদকরণ, সরকারি সম্পত্তির হালনাগাদ ডাটাবেজ তৈরি, গ্রাম আদালতকে সক্রিয় করা, ভূমিহীন পরিবারকে পুনবার্সন, শতভাগ ই-নামজারি বাস্তবায়ন, উপজেলা প্রশাসনকে জনবান্ধব-সেবামুখী হিসেবে গড়ে তোলা ও ছয় উপজেলাকে বাল্যবিবাহ, মাদকমুক্ত ও ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করা।
এতে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন হয়েছে। ইউএনওরা বলেন, আমরাও চুক্তি সম্মাদন করেছি। এসব কর্মকান্ড এক বছর পর মুল্যায়নের ভিত্তিতে আমাদের পারফরম্যান্স রিপোর্ট তৈরি হবে।
নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাৎসরিক পারফরম্যান্স নির্ণয়ের জন্য এই কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হলো। আগামী এক বছরে তারা কী কী কাজ করতে চান এবং বাস্তবায়ন করবেন তা উল্লেখ করে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। এতে আমিও স্বাক্ষর করেছি। এক বছর পর তাদের সম্পাদিত চুক্তিমতে কর্মকান্ডের মুল্যায়ন করা হবে। সেটাই হবে তাদের ব্যক্তিগত সাফল্যের মাপকাঠি। এটি মন্ত্রী পরিষদ সচিব মহোদয়ের নির্দেশনার আলোকে করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট(এডিএম) মীর্জা মুরাদ হাসান বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, ডোমার উপজেলা নির্বাহী কর্মকতা শাহিনা শবনম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলার সংবাদকর্মীদের সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানানো হয়।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



